Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৩, ২০২৬

গ্র্যামি পুরস্কারে কারা কারা জিতলেন?

গ্র্যামি পুরস্কারে কারা কারা
গ্র্যামি পুরস্কার

গ্র্যামি পুরস্কার

আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত হয়ে গেল গ্র্যামি পুরস্কারের ৬৮তম আসর। বিশ্বসংগীতের সবচেয়ে বড় এই আসরে এবার সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছিলেন র‍্যাপার কেনড্রিক লামার। সাতটি মনোনয়ন নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন লেডি গাগা। চলুন দেখে নেয়া যাক গ্র্যামি পুরস্কারে কারা কারা জিতলেন।

গ্র্যামি পুরস্কারে কারা কারা
বেস্ট নিউ আর্টিস্ট- ওলিভিয়া ডিন | ছবি: ফেসবুক

এ বছরের সেরা গান ও শিল্পীদের পুরস্কৃত করতে রেকর্ডিং অ্যাকাডেমি মোট ৯৫টি বিভাগে পুরস্কার দিচ্ছে। এর মধ্যে প্রাক্‌-সম্প্রচার পর্বেই ৮৬টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। মূল টেলিভিশন সম্প্রচারে রাখা হয়েছে বাকি ৯টি বড় ও পারফরম্যান্সনির্ভর বিভাগ।

গ্র্যামি পুরস্কারে কারা কারা
রেকর্ড অব দ্য ইয়ার জেতা কেনড্রিক লামার | ছবি: ফেসবুক

মার্কিন তারকা র‍্যাপার কেনড্রিক লামার এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে নতুন ইতিহাসের অংশ হয়েছেন। এবারের গ্র্যামির আসরে মোট পাঁচটি পুরস্কার জেতেন তিনি। এই জয়ে তিনি ভেঙে দিয়েছেন র‍্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। এই রেকর্ড এত দিন ছিল র‍্যাপার জে-জি’র দখলে। জে-জি’র মোট গ্র্যামি ছিল ২৫টি, আর কেনড্রিক লামার জিতলেন মোট ২৭টিতে।

এছাড়া ব্রিটিশ গায়িকা লোলা ইয়াং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বড় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরা পপ সলো পারফরম্যান্স বিভাগে ‘মেসি’ গানের জন্য জয় পেয়েছেন।

এবারের গুরুত্বপূর্ণ ‘সং অব দ্য ইয়ার পুরস্কার’ পেয়েছেন বিলি আইলিশ। পুরস্কার ছাড়াও গ্র্যামিতে ছিল পারফরম্যান্স। গানে গানে মঞ্চ মাতান রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, জাস্টিন বিবার, টেইলর, দ্য ক্রিয়েটর ও রেজিনা কিং। গ্র্যামির সঞ্চালনায় এবার শেষবারের মতো ফিরেছেন ট্রেভর নোয়া। টানা ষষ্ঠবারের মতো অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

গ্র্যামি পুরস্কারে কারা কারা
সং অব দ্য ইয়ার জেতা বিলি আইলিশ| ছবি: ফেসবুক

গ্র্যামি পুরস্কারে কারা কারা আছেন

  • রেকর্ড অব দ্য ইয়ার: ‘লুথার’, কেনড্রিক লামার ও সিজা
  • অ্যালবাম অব দ্য ইয়ার: ‘ডেবি তিয়ার মাস ফোতোস’, ব্যাড বানি
  • সং অব দ্য ইয়ার : ‘ওয়াইল্ডফ্লাওয়ার’, বিলি আইলিশ
  • বেস্ট নিউ আর্টিস্ট: ওলিভিয়া ডিন
  • বেস্ট পপ সলো পারফরম্যান্স: ‘মেসি’, লোলা ইয়ং
  • বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্স: ‘ডাই উইথ আ স্মাইল’, লেডি গাগা ও ব্রুনো মার্স
গ্র্যামি পুরস্কারে কারা কারা
অ্যালবাম অব দ্য ইয়ার জেতা ব্যাড বানি | ছবি: ফেসবুক
  • বেস্ট পপ ভোকাল অ্যালবাম: ‘মেহ্যাম’, লেডি গাগা
  • রেস্ট র‍্যাপ অ্যালবাম: ‘জিএনএক্স’, কেনড্রিক লামার
+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন

আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…
আতাউর রহমান
0
Share