Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ১৪, ২০২৬

গোবিন্দ ও তার স্ত্রী দ্বিতীয় সন্তান হারানোর বেদনা প্রকাশ্যে আনলেন

দ্বিতীয় সন্তান হারানোর বেদনা প্রকাশ্যে আনলেন গোবিন্দ ও তার স্ত্রী
অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা

দ্বিতীয় সন্তান হারানোর বেদনা

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন ও বিবাহবিচ্ছেদের খবরে বহুদিন ধরেই সয়লাব নেটদুনিয়া। তবে এবার এক ভিন্ন বিষয় নিয়ে আলোচনায় এই তারকা। সম্প্রতি এই তারকা জুটি প্রকাশ্যে আনলেন তাদের জীবনের এক মর্মান্তিক যন্ত্রণার কথা। গোবিন্দ ও তার স্ত্রী দ্বিতীয় সন্তান হারানোর বেদনা প্রকাশ্যে আনলেন ।

গোবিন্দ ও সুনীতার দ্বিতীয় কন্যাসন্তানকে ধরে রাখতে পারেননি তারা। সুনীতার কোলেই মৃত্যু হয় সেই সদ্যোজাত কন্যাসন্তানের।

গোবিন্দ ও তার স্ত্রী দ্বিতীয় সন্তান হারানোর বেদনা প্রকাশ্যে আনলেন
অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা

সম্প্রতি গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা সেই গভীর বেদনার কথা স্মৃতিচারণ করে বলেন, ‘আমার আর গোবিন্দের দ্বিতীয়বার একটি মেয়ে হয়েছিল। আমার প্রথম সন্তান টিনার জন্মের পর সে জন্ম নেয়। কিন্তু সময়ের আগেই হয়েছিল। মাত্র আট মাসেই তার জন্ম হয়।’

তিনি আরও জানান, সময়ের আগেই জন্ম নেওয়ায় সেই সদ্যোজাতর ফুসফুস সেভাবে তৈরি হতে পারেনি, যার কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। সুনীতা বলেন, ‘ফুসফুস সেভাবে তৈরি হওয়ার আগেই ওর জন্ম হওয়ায় সমস্যা দেখা দেয়। ভালো ভাবে শ্বাস নিতে পারত না। আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।‘

দ্বিতীয় সন্তানকে হারানোতে তার কিছু ছিলো বলেও জানান তিনি। নিজের কিছু ভুল সিদ্ধান্তের কথা স্বীকার করে সুনীতা জানান, দ্বিতীয় সন্তানের জন্মের সময়ও তিনি গোবিন্দের সঙ্গে প্রায় সব জায়গায় যেতেন। তিনি বুঝতে পারেননি, অতিরিক্ত এই যাতায়াত পরে সমস্যা সৃষ্টি করতে পারে।

তিনি আক্ষেপ করে বলেন, ‘আসলে প্রথম সন্তান সহজে হয়েছিল, তাই দ্বিতীয়বার যে এমন সমস্যা হবে, তা বুঝতে পারিনি। ওই সময় ভারী জিনিসপত্র তোলাও আমার উচিত হয়নি।’

গোবিন্দ ও তার স্ত্রী দ্বিতীয় সন্তান হারানোর বেদনা প্রকাশ্যে আনলেন
অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা | ছবি: ফেসবুক

গোবিন্দ ও তার স্ত্রী দ্বিতীয় সন্তান হারানোর শোকে এখনো মুহ্যমান।

গোবিন্দ ও সুনীতার বর্তমান সংসারে আছে একটি কন্যা সন্তান, যার নাম টিনা। আছে একটি ছেলেও, যার নাম যশবর্ধন। দ্বিতীয় সন্তান হারানোর আক্ষেপ নিয়ে সুনীতা আরো বলেন, আজ যদি তার দ্বিতীয় মেয়েটি বেঁচে থাকত, তাহলে তিনি তিন সন্তানের জননী থাকতেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুক্তির দিনেই প্রশংসায় ভাসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

রাজনৈতিক স্যাটায়ারধর্মী সিনেমা রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ মুক্তির প্রথম…
‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দিচ্ছে চরকি

চরকি কার্নিভ্যালে সম্মানিত কারিনা তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকালপ্রয়াণে গভীর শোক নেমে…
কারিনা কায়সার
0
Share