Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

উপদেষ্টা ফারুকী ও তিশার সম্পদ বিররণী প্রকাশ

উপদেষ্টা ফারুকী ও তিশার সম্পদ বিররণী প্রকাশ
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা, ছবি: সংগৃহীত

ফারুকীর মোট সম্পদ কমেছে, বেড়েছে তিশার

ফারুকী ও তিশার সম্পদ বিররণী প্রকাশ । উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর আলোচনায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সম্পদ বিবরণীতে এক বছরে মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদ কমেছে।  আর তার স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার সম্পদ বেড়েছে দেড় কোটি টাকার বেশি।

উপদেষ্টা ফারুকী ও তিশার সম্পদ বিররণী প্রকাশ
উপদেষ্টা ফারুকী ও তিশার সম্পদ বিররণী প্রকাশ , ছবি: সংগৃহীত

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্বামী-স্ত্রীর সম্পদের হিসাব প্রকাশ করে।  ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী জানানো হয়েছে।  এর পরের সময়ের তথ্য এতে নেই।

উপদেষ্টা ফারুকী ও তিশার সম্পদ বিররণী প্রকাশ
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা, ছবি: সংগৃহীত

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা।

উপদেষ্টা ফারুকী ও তিশার সম্পদ বিররণী প্রকাশ
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা , ছবি: সংগৃহীত

অন্যদিকে ২০২৪ সালের ৩০ জুন ফারুকীর মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়ায় ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। এক বছরে তাঁর সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share