Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

এটা আমাদেরই গল্প – বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক
ছবি: সংগৃহীত

শেষ হওয়ার পথে ‘এটা আমাদেরই গল্প’

এটা আমাদেরই গল্প শেষের পথে এসে নতুন করে আলোচনায়।  জনপ্রিয় এই ধারাবাহিকের ৪৯তম পর্বে এমন এক আবেগঘন দৃশ্য দেখানো হয়েছে, যা দর্শকদের কাঁদিয়েছে।  বিশেষ করে বাবার মৃত্যুর মুহূর্তে যেন দর্শকদের মন ভেঙে পড়েছে।

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক
ছবি: ইরফান সাজ্জাদ, সংগৃহীত

বাবার মৃত্যুর দৃশ্যে আবেগে ভাসল দর্শক

৪৯তম পর্বে ফাহাদ ও সামিরের বাবার মৃত্যুর দৃশ্য দেখানো হয়। এই দৃশ্যে পরিবারের সদস্যদের কান্না আর ভেঙে পড়ার মুহূর্ত দর্শকদেরও আবেগপ্রবণ করে তোলে। অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, তারা অজান্তেই কেঁদে ফেলেছেন। কেউ কেউ আবার বলেছেন, এত বাস্তব অভিনয় অনেকদিন পর দেখলেন।

অভিনয়ে মুগ্ধ দর্শক, প্রশংসায় ভাসছেন শিল্পীরা

পরিবারের ভাঙন ও শোকের মুহূর্তে চরিত্রগুলোর অভিনয় নিয়ে প্রশংসায় শামিল হয়েছেন দর্শক থেকে শুরু করে অভিনয়শিল্পীরাও। ধারাবাহিকটিতে ইরফান সাজ্জাদের আবেগঘন অভিনয় চোখে পানি এনেছে সবার। নাটকের আবেগঘন মুহূর্তগুলো শেয়ার করে তাঁর সাবলীল অভিনয়ের প্রশংসা করছেন নেটিজেনরা। এমন সময়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কাছ থেকে ফোন পেয়ে আপ্লুত হলেন ইরফান সাজ্জাদ।

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক
ছবি: সংগৃহীত

বড় ছেলের স্মৃতি ফেরালো ‘এটা আমাদেরই গল্প’: অপূর্ব

বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে নাটকের কিছু দৃশ্য শেয়ার করে ইরফান লেখেন, ‘সর্বশেষ মানুষ এভাবে কেঁদেছিল “বড় ছেলে” দেখে। সেই “বড় ছেলে” অপূর্ব ভাইয়া যখন ফোন করে বলেন “তুই যে ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস, জানা ছিল না, খুবই ভালো করেছিস। এ রকম ভালো কাজ আরও করতে হবে, আমাদের দেশের দর্শকদের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে!” আরও কত গুরুত্বপূর্ণ কথা! ভাইয়া, আপনাকে বলে বোঝাতে পারব না আপনার এই প্রশংসা আমার কাছে কতটা অমূল্য! অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি যে সময় বের করে আমাদের কাজটা দেখেছেন, এটাই তো অনেক বড় প্রাপ্তি।’

ইফরান সাজ্জাদ আরও যোগ করেন, ‘অনেক ভালোবাসা প্রিয় অপূর্ব ভাইয়া। জুনিয়রদের উৎসাহ দেওয়ার আপনার এই মহৎ গুণ আমাদের অনেক সাহস দেয়।’

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক
ছবি: সংগৃহীত

এটি একটি ইতিহাস গড়া কাজ: মেহজাবীন চৌধুরী


শুধু অপূর্বই নন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ধারাবাহিকটির প্রশংসা করে ‘এটিকে ইতিহাস গড়া কাজ’ বলে অভিহিত করেছেন।

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক
ছবি: সংগৃহীত

ইউটিউবে রেকর্ড ভিউ, অল্প সময়েই মিলিয়ন ছাড়াল

শুধু আবেগ নয়, ভিউয়ের দিক থেকেও রেকর্ড গড়ছে এটা আমাদেরই গল্প। ইউটিউবে প্রকাশের মাত্র ৪৯ মিনিটেই পর্বটি মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। এক ঘণ্টা ৪৯ মিনিটে তা পৌঁছে যায় ২ মিলিয়নে। পরে এই পর্বটি দেখেছেন ১ কোটিরও বেশি দর্শক।

পরিচালক রাজ আবেগাপ্লুত, জানালেন কৃতজ্ঞতা

দর্শকদের এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পরিচালক মোস্তফা কামাল রাজ সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘ ক্যারিয়ারে এমন সাড়া আগে পাননি। দর্শকদের ভালোবাসাকেই তিনি সবচেয়ে বড় পুরস্কার হিসেবে দেখছেন।

শেষ পর্বে আসছে বিশেষ মেগা এপিসোড

নাটকের কাহিনিতে বড় ভাই ফাহাদ ও ছোট ভাই সামির এবং তাদের পরিবারকে ঘিরে নানা ঘটনা তুলে ধরা হয়েছে। ভালোবাসা, দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন সবকিছু মিলিয়ে বাস্তব জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই নাটকে। ৫০তম পর্বে বাবাকে হারানোর শোকে ফাহাদের হাহাকার আরও বেশি নাড়া দিয়েছে দর্শকদের।

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক
ছবি: সংগৃহীত

নাটকটি শুরু হয়েছিল গত বছরের ৫ নভেম্বর। প্রতি সপ্তাহে নিয়মিত সম্প্রচারের পাশাপাশি ইউটিউবেও সমান জনপ্রিয়তা পেয়েছে এটি। জানা গেছে, ৫২তম পর্বে গিয়ে শেষ হবে এটা আমাদেরই গল্প। শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড, যার দৈর্ঘ্য থাকবে দেড় ঘণ্টা।

পারিবারিক নাটকে যখন আবেগ কমে যাওয়ার অভিযোগ উঠছে, তখন এটা আমাদেরই গল্প ভিন্নধর্মী উপস্থাপনায় দর্শকের মন জয় করেছে। সম্পর্কের উষ্ণতা আর জীবনের বাস্তব অনুভূতি—এই দুইয়ের মেলবন্ধনই নাটকটিকে দিয়েছে আলাদা পরিচিতি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দর্শকের করতালিতে কেঁদেই ফেললেন ফিওর্ড তারকারা

৭৯তম কান চলচ্চিত্র উৎসব এবারের কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের আবেগে ভাসাল ক্রিস্টিয়ান মুঙ্গিউ এর নতুন সিনেমা…
ফিওর্ড তারকারা
0
Share