Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

‘একুশে পদক ২০২৬’ এর মনোনীতদের নাম ঘোষণা

একুশে পদক ২০২৬
একুশে পদক ২০২৬

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ‘একুশে পদক ২০২৬’-এর মনোনীতদের নাম ঘোষণা করেছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সমাজ, সংস্কৃতি, শিক্ষা, গবেষণা ও জনসেবায় যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের অবদানকে সম্মান জানাতেই এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

প্রেস সচিব আরও জানান, মনোনীত ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নিজ নিজ ক্ষেত্রে নিষ্ঠা, সততা ও সৃজনশীলতার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করেছেন। সরকার তাঁদের এই অবদানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দিতে পেরে গর্বিত।

চলুন দেখে নেয়া যাক একুশে পদক ২০২৬’ এ কারা কারা মনোনীত হলেন

  •  ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র )
  •  প্রফেসর মো: আব্দুস সাত্তার (চারুকলা)
  •  মেরিনা তাবাসসুম( স্থাপত্য)
  •  আইয়ুব বাচ্চু (সংগীত)
  • অর্থি আহমেদ (নৃত্য)
  •  ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা)
  •  শফিক রেহমান (সাংবাদিকতা)
  •  প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা)
  •  তেজস হালদার যস (ভাস্কর্য)

প্রতিষ্ঠান

  • ওয়ারফেইজ (সঙ্গীতদল)

এর আগে ২০২৫ সালের একুশে পদক পেয়েছেন ১৪ ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share