Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

এবার সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘দম’

সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘দম’
‘দম’

সিনেমা ‘দম’

পবিত্র ঈদুল ফিতরে দেশের মাল্টিপ্লেক্সগুলোয় মুক্তি পায় সিনেমা ‘দম’। এবার সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘দম’ । ২৪ এপ্রিল থেকে দেশের সব সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা দেখতে পারবে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি নিশ্চিত করেছে, ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে এটি।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন, পাইরেসির ঝুঁকি এড়াতে প্রথমে মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়। এরপর দর্শকদের আগ্রহ বাড়তে থাকায় সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘অভিনেতা আফরান নিশোর ভক্তরা এবং সাধারণ দর্শকেরা যাঁরা এত দিন সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন, তাঁরা এবার নিরাশ হবেন না। আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মৌলিক গল্প দেশের দর্শকদের জন্য এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। বাংলাদেশি চলচ্চিত্রের উৎকর্ষের ধারাবাহিকতায় “দম”-এর গল্প ও দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করছেন দর্শকেরা, এটাই আমাদের প্রাপ্তি।’

দম কোথায় কোথায় মুক্তি পাচ্ছে?

তিনি আরো জানান, ‘দম’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি একদম শেষ দিকে। নতুন পোস্টার ডিজাইন করা হয়েছে, সেগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন সেগুলো সিনেমা হলে পাঠানোর কাজ চলছে।

তিনি জানিয়েছেন, সিনেমাটি ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দিতা, যশোরের মণিহার হলে মুক্তি পাচ্ছে।  

সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘দম’

‘দম’-এর বড় পরিসরের মুক্তি নিয়ে উচ্ছ্বসিত পরিচালক রেদওয়ান রনি।  তিনি বলেন, ‘“দম” আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশির বিজয়ের গল্প। দেশের মানুষের কাছে এমন একটি অদম্য সাহসিকতার গল্প নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। শুরু থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের ভালোবাসা নির্মাতা হিসেবে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে।’

বিদেশে কেমন করছে ‘দম’?

বিদেশেও মুক্তি পেয়েছে ‘দম’। এরই মধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডার দর্শকরা দেখতে পাচ্ছেন সিনেমাটি। উত্তর আমেরিকায় সিনেমাটির জনপ্রিয়তা বেড়েছে যার কারণে এক সপ্তাহেই হলের সংখ্যা ৭ থেকে ৫০-এ উন্নীত হয়েছে। একইভাবে কানাডাতেও প্রথম সপ্তাহে ৮টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রযোজনা–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিভিন্ন দেশের প্রবাসীরা অপেক্ষা করছেন ‘দম’–এর জন্য।

সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘দম’

পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর, জাহিদ হাসান প্রমুখ ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন আফরান নিশো। সিনেমাটি নিয়ে আফরান নিশো বলেন, ‘আমার মনে আছে একদম প্রথম যখন রনি (রেদওয়ান রনি) আমাকে গল্পের ভাবনাটা বলে, তখনই সোল্ড আউট হয়ে গেছি। একটা জিনিস পেলাম আর করে ফেললাম, এ রকম নই আমি। আই অ্যাম ব্লেসড যে আমি স্থির হয়ে চিন্তা করতে পারি, আমি যে ধরনের ভিশন ভিজ্যুয়ালাইজ করি বা পারফরমার হিসেবে নিজের গ্রোথটা চাই, সে জন্য আমার গল্পটা খুব দরকার। তো এই জায়গা থেকে “দম” খুব পারফেক্টলি ফিট করে। আর এ জন্য হয়তো দর্শকেরাও কাজগুলো পছন্দ করে।’

‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’

‘দম’ সিনেমার আসল গল্প নূর ইসলাম ও তাঁর স্ত্রীকে নিয়ে। তাঁরাও সম্প্রতি দেখেছেন সিনেমাটি। ‘দম’ সিনেমাটি আন্তর্জাতিক মানের এবং আফরান নিশোর অভিনয় আউটস্ট্যান্ডিং হয়েছে বলে মন্তব্য করেছেন জীবনযুদ্ধে হার না মানা এই দম্পতি।

‘দম’ সিনেমাটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি। নির্মাতার সাথে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান, মো. সাইফুল্লাহ ও রবিউল আলম। সিনেমাটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share