Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

চঞ্চল চৌধুরী ও পরীমনি সিনেমায় জুটি বাঁধছেন

চঞ্চল চৌধুরী ও পরীমনি
চঞ্চল চৌধুরী ও পরীমনি | কোলাজ ছবি

চঞ্চল চৌধুরী ও পরীমনি

দেশের জনপ্রিয় দুই তারকা সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচিত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাস্তি’। লীসা গাজীর পরিচালনায় চঞ্চল চৌধুরী ও পরীমনি এই সিনেমায় জুটি বাঁধছেন । এই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের। সোমবার ১৯ জানুয়ারি চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে।

রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হলেও সিনেমাটি হুবহু পুননির্মাণ হচ্ছে না। নতুন সময়ের ভাষায় গল্পটি তুলে ধরাই এই কাজের উদ্দেশ্য বলে জানিয়েছেন নির্মাতা লিসা গাজী।  

চঞ্চল চৌধুরী ও পরীমনি
পরিমনি | ছবি: ফেসবুক

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পটি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী ও মানবিক গল্প হিসেবে পরিচিত। গল্পের মূল উপজীব্য গ্রামীণ সমাজব্যবস্থা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ। গল্পে দুই ভাই , চিদাম ও দুখিরামের পারিবারিক জীবনের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’

এক তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে চিদাম হঠাৎ রাগের মাথায় দুখিরামের স্ত্রীকে হত্যা করে। পরে আইনের হাত থেকে বাঁচতে সে নিজের স্ত্রী চন্দরা’র ওপর হত্যার দায় চাপিয়ে দেয়।

চন্দরা নির্দোষ হয়েও স্বামী ও সমাজের চাপে হত্যার দায় স্বীকার করে নেয়। মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেলেও সে আর কিছু বলে না।

এই নীরবতাই হয়ে ওঠে গল্পের সবচেয়ে গভীর প্রতিবাদ, যেখানে আত্মসম্মান, বিশ্বাসভঙ্গ আর অবিচারের বিরুদ্ধে তার শেষ অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। ‘শাস্তি’ শুধু একটি হত্যাকাণ্ডের গল্প নয়; এটি নারীর ওপর আরোপিত অন্যায়, নৈতিক ভাঙন এবং সমাজের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি।

জানা গেছে চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। এছাড়াও বাকি বিস্তারিত জানা যাবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার পর।

এবারের কান চলচ্চিত্র উৎসবে দেশ থেকে নির্মাতা লিসা গাজীর সিনেমা ‘ বাড়ীর নাম শাহানা’ প্রতিনিধিত্ব করছে। সিনেমাটিও নারীর সংগ্রাম ও জীবন নিয়ে নির্মিত যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দিকা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share