Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি
পরীমণি, ছবি: সংগৃহীত

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন। ছেলে পুন্যকে নিয়েই এখন শত ব্যস্ততা নায়িকার।  দুই বাংলায় সিনেমা নিয়ে কাজ করলেও ছেলেকে পর্যাপ্ত সময় দেন এই অভিনেত্রী।  মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি সময় কাটাচ্ছেন।  বর্তমানে তিনি দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে আছেন।

সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই সুন্দরী। সেই ছবিতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় পরী সমুদ্রের পানিতে ভেসে আছেন।  চোখে সানগ্লাস পরে নানা ভঙ্গিতে হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলছেন।

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি
পরীমণি, ছবি: সংগৃহীত

আর নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত সেইসব ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি জানি, শীতের সকালে এই রকম ছবি দেখলে কেমন লাগে। যাই হোক, শুভ সকাল। সঙ্গে হাসিমুখের ইমোজিও যুক্ত করেন তিনি।

শুটিংয়ের ব্যস্ততা আর কাজের চাপ থেকে খানিকটা স্বস্তি পেতেই এই মুহূর্তে দেশের বাইরে সময় কাটাচ্ছেন পরীমণি।  তবে দূরে থাকলেও ভক্তদের কাছ থেকে দূরে যাননি একটুও।  রুপালি পর্দায় ফেরার প্রস্তুতির ফাঁকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে আগ্রহ আর কৌতূহল জিইয়ে রেখেছেন তিনি।

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি
পরীমণি, ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে থেমে থাকা চলচ্চিত্র ‘প্রীতিলতা’ দিয়ে আবার ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন পরীমণি। ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে নানা কারণে আটকে যাওয়া সিনেমাটির কাজ পুনরায় শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share