Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিম

‘বনলতা এক্সপ্রেস’

গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। সিনেমাটির অফিশিয়াল পোস্টারের পর এবার প্রকাশিত হলো সিনেমার ফার্স্টলুক। ‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক বেশ আলোড়ন তুলেছে নেট দুনিয়ায়।

বুধবার (৪ মার্চ) হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্স্টলুকটি উন্মুক্ত করা হয়। এতে ফুটে উঠেছে এক নস্টালজিক রেলস্টেশনের আবহ, যাতে ট্রেনযাত্রার ভেতর দিয়ে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় চরিত্রদের। চিত্রা, ডা. আশহাব, সাজেদা, আফিয়া, আজিজ, সুরমা, রশিদ উদ্দিন—প্রতিটি চরিত্রের উপস্থিতি যেমন আলাদা, তেমনি তাদের স্বভাব এবং মেজাজও তুলে ধরা হয়েছে এতে।

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

প্রকাশিত এই ফার্স্টলুকে একটি নেপথ্য কণ্ঠ দর্শকদের কৌতূহল জাগিয়েছে। যদিও ফার্স্টলুকে এই কণ্ঠের পরিচয় জানানো হয়নি, তবে দর্শকরা মনে করছেন এটি হুমায়ুনপুত্র নুহাশ হুমায়ূনের কণ্ঠ। জানা গেছে, সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই নির্মাতাকে।

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের ঝড়

এই ফার্স্টলুকে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মোশাররফ করিম। তাঁর অভিনীত ‘মহানগর’ সিরিজের জনপ্রিয় সংলাপ ‘দুইটা কথা মনে রাখবা’-কে নতুনভাবে ব্যবহার করা হয়েছে বনলতা এক্সপ্রেসে। এই ফার্স্টলুকে দেখা যায়, তিনি আবারো বলছেন ‘দুইটা কথা মনে রাখবা’ এই বলে তিনি এমন এক কথা বলেন যা দর্শকদের জন্য বাড়তি চমক ও হাসির উৎপাদন করেছে।

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে পরিচালক তানিম নূর ব্যাখ্যায় জানান, ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ মানুষের হৃদয়ের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় বাঁধে। একটি ট্রেনের প্রতিটি বগিতে যেমন থাকে ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না, তেমনি এই চলচ্চিত্রেও উঠে এসেছে সম্পর্ক, স্মৃতি ও মানবিকতার চিরচেনা আবহ। নির্মাতার কথায়, পুরো বাংলাদেশকে এই এক ট্রেনযাত্রার অভিজ্ঞতার ভিতরে এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা করা হয়েছে।

দেশের প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হবে। এতে অভিনয় করেছেন দেশের এক ঝাঁক জনপ্রিয় তারকা যা সিনেমাটির গুরুত্ব, ভারিক্কি, সৌন্দর্য ও পেশাদারিত্বের দিকটি স্পষ্টভাবে তুলে ধরে।

সিনেমাটিতে চিত্রা চরিত্রে আছেন সাবিলা নূর। তাঁকে কেন্দ্র করেই গল্পটি আবর্তিত হবে। চিত্রার চাচা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

 

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share