Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভর নতুন
বলিউডে আরিফিন শুভর নতুন

বলিউডে আরিফিন শুভ

বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময় বদলায়, বদলায় পরিস্থিতিও। গুণ থাকলে তাঁর কদর থাকেই। বলিউডের কোন সিনেমা- সিরিজে বাংলাদেশের কোন অভিনেতার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের খরা অবশেষে কেটেছে। আর এই শূন্যস্থানে পূরণ করলেন অভিনেতা আরিফিন শুভ। বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ ১৯ মার্চ।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনিলিভ (SonyLIV)-এর ওয়েব সিরিজ জ্যাজ সিটি (Jazz City)-তে লিড চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হলো এই ঢাকাইয়া তারকার। আজ (১৯ মার্চ) সিরিজটি মুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো তাঁর এই নতুন যাত্রা।

সর্বমোট ১০ পর্বে নির্মিত প্রায় ১১ ঘণ্টার এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে ‘জিমি রয়’ নামের এক জটিল ও বহুমাত্রিক চরিত্রকে ঘিরে। আর এই চরিত্রেই দেখা গেছে আরিফিন শুভকে। বিশেষ বিষয় হলো-এই সিরিজে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি-চারটি ভাষায় অভিনয় করেছেন, যা তাঁর অভিনয় দক্ষতার নতুন মাত্রা তুলে ধরেছে।

বলিউডে আরিফিন শুভর নতুন

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সিরিজটি সনি লিভে ট্রেন্ডিং তালিকার ২ নম্বরে উঠে আসে, যা এর জনপ্রিয়তার ইঙ্গিত দেয়। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথমবারের মতো প্ল্যাটফর্মটি হিন্দি ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায়ও কোনো সিরিজ প্রকাশ করল।

আরিফিন শুভর সাথে নায়িকা কে ?

‘জ্যাজ সিটি’ পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত সিরিজ জুবিলি-এর সহ-স্রষ্টা হিসেবে পরিচিতি পেয়েছেন। সিরিজে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া আরও রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, অ্যালেক্সান্দ্রা টেলরসহ বলিউড ও টলিউডের পরিচিত মুখ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে তুলে ধরা হয়েছে সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, সংগ্রাম এবং মানুষের টানাপোড়েন। শক্তিশালী গল্প ও আন্তর্জাতিক মানের নির্মাণশৈলীর কারণে সিরিজটি ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, আরিফিন শুভর এই পদক্ষেপ ভবিষ্যতে বাংলাদেশি শিল্পীদের জন্য বলিউডে নতুন দরজা খুলে দিতে পারে। তাঁর এই সাফল্য কিংবা ব্যর্থতার ওপরই অনেকটা নির্ভর করবে ভবিষ্যৎ সম্ভাবনার পথচলা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা
0
Share