Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন  
আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন  

আমির খান

তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন তা নিয়ে চলছে আলোচনা। বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেতা। গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন তিনি। এছাড়া দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও, ক্যারিয়ারের বিভিন্ন সময়ে আরো পাঁচজন নারীর সঙ্গে আমির খানের নাম জড়িয়েছে।

২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর প্রীতি জিনতার সঙ্গে আমিরের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। এমনকি তারা গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন ওঠে। কাকতালীয়ভাবে, এই ছবির পরপরই প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিচ্ছেদ ঘটলে সেই জল্পনা আরো জোরালো হয়।

আমির খান কতগুলো নারীর সাথে

‘দিল হ্যায় কে মানতা নেহি’ ছবিতে পূজা ভাটের সঙ্গে আমিরের পর্দার রসায়ন বাস্তবেও প্রেমের গুঞ্জন তৈরি করেছিল।

যদিও পূজা পরে জানিয়েছিলেন, তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ ছাড়া ১৯৯৫ সালে ‘বাজি’ ছবির শুটিং চলাকালীন অভিনেত্রী মমতা কুলকার্নীর সঙ্গেও আমিরের ঘনিষ্ঠতার খবর শোনা গিয়েছিল।

মমতা কুলকার্নী ও পূজা ভাট
মমতা কুলকার্নী ও পূজা ভাট

জেসিকা হাইনসের সঙ্গে আমিরের সম্পর্ক

নব্বইয়ের দশকে ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে আমিরের সম্পর্ক বলিউডে ব্যাপক ঝড় তোলে। ২০০৫ সালের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আমির ও জেসিকা লিভ-ইন সম্পর্কে ছিলেন এবং তাদের একটি সন্তানও রয়েছে। তবে এই স্পর্শকাতর বিষয়ে আমির কখনোই কোনো প্রতিক্রিয়া দেননি।

গত বছর এক সংবাদ সম্মেলনে আমিরের ভাই ফয়সাল খান জানান, ১৯৯৮ সালে অমিতাভ বচ্চনের জীবনী ওপর একটি বই অর্থাৎ বায়োগ্রাফি লেখার জন্য ভারতে আসেন জেসিকা। তখন গুলাম ছবির শুটিং করছিলেন আমির। সেই সময়ই নাকি পরস্পরের কাছাকাছি আসেন আমির-জেসিকা। ২০০৭ সালে জেসিকার বিখ্যাত বই Looking for the Big B প্রকাশিত হয়। এই বইটি লেখার সময় বলিউডের বহু তারকার সঙ্গেই ভাল সম্পর্ক গড়ে ওঠে তাঁর।

আমির খান কতগুলো নারীর সাথে
ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনস |ছবি: ফেসবুক

২০০৭ সালেই তিনি লন্ডনের এক ব্যবসায়ীকে বিয়ে করে ভারতে আসা কমিয়ে দেন। বর্তমানে জেসিকার একটি ছেলে রয়েছে, তার নাম জন। আমিরের ভাই ফয়সালের দাবি, জন আসলে আমির ও জেসিকার ছেলে। অভিনেতার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। যদিও বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গেই থিতু হয়েছেন এই মহাতারকা। জীবনের ছয়টি দশক পার করলেও আমিরের প্রেম ও ব্যক্তিগত জীবন আজও ভক্তদের কাছে এক রহস্যময় অধ্যায়। আমির খান কতগুলো নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তা আদৌ অনিশ্চিত।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর
0
Share