Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বিয়ের খবর প্রকাশ্যে আসায় বিস্মিত আমির খান

আমির খান
আমির খান

আমিরের তৃতীয় বিয়ে

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন তিনি। এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। তবে বলিউড তারকাদের বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনের বিপরীতে আমির ও গৌরীর বিয়ে হবে একেবারেই ব্যক্তিগত ও সীমিত পরিসরে।

সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন আমির। তিনি জানান, বিয়েটি হবে রেজিস্ট্রির মাধ্যমে এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেবল দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। কোনো বড় আয়োজন বা জমকালো অনুষ্ঠান করার পরিকল্পনা নেই তাঁদের।

আমির বলেন, “এটা খুবই ব্যক্তিগত আয়োজন। ঘরেই খুব সাধারণভাবে নিবন্ধন করে বিয়ে হবে। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু থাকবে।”

আমির খান ও গৌরী স্প্র্যাট । ছবি : সংগৃহীত

বর্তমান সময়টিকে জীবনের অন্যতম সুখের অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন অভিনেতা। গৌরী স্প্র্যাটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, গৌরী তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছেন। তার সঙ্গে সময় কাটিয়ে তিনি মানসিক শান্তি ও পরিপূর্ণতা খুঁজে পেয়েছেন।

তবে বিয়ের খবর প্রকাশ্যে চলে আসা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আমির খান। তার মতে, সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে যতটা আগ্রহ থাকার কথা নয়, তারকা ও ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বুঝি না কেন মানুষ এত আগ্রহী। বিশেষ করে ক্রিকেটার ও অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি। আমার মনে হয়, মানুষকে আমাদের কাজ নিয়ে আগ্রহী হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।”

গৌরী স্প্র্যাট ও আমির খান। ছবি : সংগৃহীত

বিয়ের খবর কীভাবে গণমাধ্যমে ছড়িয়ে পড়ল, সেটিও তার কাছে বিস্ময়ের বিষয়। আমিরের ভাষায়, “আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো, সেটাও জানি না। এখনকার সময়ে কিছুই আর ব্যক্তিগত থাকে না”

আমির ও গৌরীর সম্পর্কের গল্পও বেশ দীর্ঘ। প্রায় ২৫ বছর আগে তাঁদের প্রথম পরিচয় হয়েছিল। এরপর নানা কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু বছর পর আবার যোগাযোগ শুরু হলে ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব গভীর হয় এবং একসময় তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।

২০২৫ সালের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেলেও সম্পর্ক নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলেননি তারা।

আমির খান। ছবি : সংগৃহীত

এর আগে এক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন আমির। তিনি বলেছিলেন, “আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছে। ও অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে থাকলে আমি মানসিক শান্তি পাই। গৌরী আমার জীবনে এসেছে বলে আমি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করি। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয়, এখন এসে আমি যেন পূর্ণতা পেয়েছি।”

উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দায়িত্ব যৌথভাবে পালন করছেন দুজন। অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও আগের সম্পর্ক থেকে একটি ছেলে রয়েছে। নতুন এই বিয়ের মাধ্যমে জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন আমির খান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লিওনেল মেসির বিশ্বকাপ রেকর্ডে উচ্ছ্বসিত শোবিজ তারকারা

সর্বকালের সেরার রেকর্ড ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার…
লিওনেল মেসি

‘সোমেশ্বরী’ দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক নওশাবার

নির্মাণে অভিনেত্রী নওশাবা দেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। অভিনয়ের…
কাজী নওশাবা আহমেদ

মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

শিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশের বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ…
মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়
0
Share