Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

স্ত্রীর ওড়না দিয়ে আমির খান চোখের পানি মুছলেন  

স্ত্রীর ওড়না দিয়ে আমির খান
আমির খান ও রীনা দত্ত

আমির খানের কান্না

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান এবার নতুন এক বিষয় নিয়ে আলোচনায়।  রেডিও মির্চিকে দেয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, রোমান্টিক সিনেমা তাঁকে সহজেই কাবু করে ফেলে,আবেগাপ্লুত করে তোলে। রেডিও মির্চিকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরো একটি বিষয় সবার সামনে তুলে ধরেন। একটি সিনেমা দেখে আবেগাক্রান্ত হয়ে স্ত্রীর ওড়না দিয়ে আমির খান চোখের পানি মুছলেন। ওই সিনেমার দৃশ্য  দেখে আমির খান চোখের পানি ধরে রাখতে পারেননি, আর তাই পাশে থাকা স্ত্রীর ওড়না দিয়েই তখন চোখের পানি মোছেন তিনি।  

যে কোন প্রেমের গল্পভিত্তিক ছবির সঙ্গে আমির খান গভীরভাবে আবেগী সংযোগ অনুভব করেন, এমনকি এ ধরনের সিনেমা তাঁকে প্রায়ই কাঁদায়।

‘আমি এমনিতেই একটু আবেগপ্রবণ’

সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি রোমান্সের ভক্ত। রোমান্টিক সিনেমা আমার ভীষণ পছন্দ। এ ধরনের ছবি দেখতে গিয়ে আমি অনেক কাঁদি। আমি এমনিতেই একটু আবেগপ্রবণ।’

এরপর তিনি করণ জোহরের প্রথম চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর একটি স্মৃতি তুলে ধরেন। ছবিটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জি। আমির খান জানান, তিনি তাঁর সাবেক স্ত্রী রিনা দত্তকে নিয়ে মুম্বাইয়ের রাজকমল থিয়েটারে একসাথে ছবিটি দেখতে গিয়েছিলেন। সিনেমায় থাকা আবেগঘন মুহূর্তগুলো তাঁকে এতটাই নাড়া দিয়েছিল যে বারবার কেঁদে ফেলছিলেন তিনি।

স্ত্রীর ওড়না দিয়ে আমির খান

এ নিয়ে আমির খান বলেন, ছবির বিভিন্ন দৃশ্যে তাঁর চোখে পানি চলে আসছিল এবং তা মুছতে গিয়ে রিনার ওড়নাই ব্যবহার করছিলেন। তিনি কিছুটা হাসি হাসি মুখে জানান, রিনার ওই ওড়নায় জরির কাজ ছিল, যা বারবার চোখের পানি মুছতে গিয়ে কিছুটা নষ্ট হয়ে যায়। ছোট এই ঘটনা তাঁর কাছে আজও স্মরণীয় হয়ে আছে।

‘সিতারে জমিন পর’

আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পর’ সিনেমায়। তাঁর আগে ২০২২ সালে করেছিলেন ‘লাল সিং চাড্ডা’। ‘সিতারে জমিন পর’ স্প্যানিশ সিনেমার হিন্দি রিমেক।  

এতে আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি দশজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে একটি টুর্নামেন্টের জন্য প্রস্তুত করে তোলেন।  ছবিটির চিত্রনাট্যে আবেগের গাঁথুনির সাথে আমির খানের অভিনয় যোগ হয়ে এক দারুণ অনুপ্রেরণার গল্পে পরিণত হয়েছে সিনেমাটি। আমির খান ছাড়াও ‘সিতারে জামিন পার’ সিনেমায় অভিনয় করেছেন, জেনেলিয়া ডি’সুজা, আরোশ দত্ত, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালির মতো গুণী শিল্পীরা।   

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই…
0
Share