Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

রিসিপশনের টাকায় এতিমখানায় ভোজনের ব্যবস্থা করবেন ‘হাবু ভাই’

চাষী আলম ও তুলতুল ইসলাম | ছবি: সমকাল

পারিবারিক আয়োজনে কনে তুলতুল ইসলামের সাথে বিয়ে সম্পন্ন করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ হিসেবে পরিচিত অভিনেতা মাহবুবুর রহমান চাষী ওরফে চাষী আলম। কিন্তু গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার পর রিসিপশনের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেন এই সিদ্ধান্ত? জানিয়েছেন অভিনেতা নিজেই।

চাষী আলম জানান, রিসেপশনের অনুষ্ঠান আয়োজন করতে যে টাকা খরচ হতো, তা তিনি এতিমখানায় দান করে দিতে চান।

অভিনেতার ভাষ্যমতে, “আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক। বন্ধুবান্ধবও অনেক। তুলতুলের পরিবারেও অনেকে রয়েছে। বড় করে অনুষ্ঠান করতে গেলে ইচ্ছাকৃত বা মনের অজান্তেই অনেকে বাদ পড়তে পারেন। সেটা চাইছি না। তাই আমার রিসেপশনে যে টাকা খরচ হতো, সেই টাকা দিয়ে আমি এতিমদের খাওয়াতে চাই।”

তবে শুধুমাত্র একবেলা নয়, তিন দিনে মোট তিনবেলা এতিমখানায় ভোজনের ব্যবস্থা করার পরিকল্পনা করেছেন তিনি। চাষী আলম বলেন, “খাওয়ালে ভালোভাবে খাওয়াবো। এরই মধ্যে একটা এতিমখানার খোঁজ পেয়েছি। সাভারের বিরুলিয়ায় যেটা অবস্থিত। এই এতিমখানা মেয়েদের। সচরাচর মেয়েদের এতিমখানা দেখা যায় না। তাই আমার ইচ্ছা, সেখানকার এতিমদেরকেই খাওয়াবো।”

রিসিপশনের প্রোগ্রাম বাতিল করে এতিমদের খাওয়ানোর এই সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন করছেন তার স্ত্রী তুলতুল। নববধূর ভাষ্যমতে, “আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভালো কাজ।”

প্রসঙ্গত, তুলতুলের ডাকনাম মোহনা। রাজধানীর বাড্ডায় পরিবারের সাথে থাকতেন তিনি। দুই বোন ও এক ভাইয়ের মাঝে সর্বকনিষ্ঠ তিনি। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share