Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ৫, ২০২৬

চট্টগ্রামবাসীর জন্য শাহরুখের বার্তা

‘জাওয়ান’ সিনেমার একটি লুকে শাহরুখ খান, সাথে তার করা পোস্ট । ছবিঃ সংগৃহীত

৭ সেপ্টেম্বর ভারতের সাথে বাংলাদেশে একই দিনে মুক্তি পেয়েছে অভিনেতা শাহরুখ খানের ঝড় তোলা সিনেমা ‘জাওয়ান’। দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহেও মুক্তি পাওয়ায় আনন্দে মাতোয়ারা কিং খান ভক্তরা। দল বেঁধে উল্লাস করতে করতে তাই হলে গিয়ে ছবি দেখছেন ভক্ত ও অনুরাগীরা।

চট্টগ্রামের শাহরুখ ভক্তরা পিছিয়ে নেই এই সিনেমার জোয়ারে। সবার প্রিয় এই অভিনেতারও চোখ এড়ায়নি এই জোয়ার। তাই বিশেষভাবে চট্টগ্রামকে ধন্যবাদ জানান এই তারকা!

জানা গেছে, ‘জাওয়ান’ সিনেমা দেখতে চট্টগ্রামের ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’ নেয় বিশেষ প্রস্তুতি। ‘চট্টগ্রাম এসআরকে ইউনিভার্স টিম’ শীর্ষক সেই ভক্তের দল শাহরুখের ছবি আঁকা টি-শার্ট গায়ে জড়িয়ে দল বেঁধে সিনেমা হলে ভিড় জমান। এছাড়াও হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র‌্যালি করতেও দেখা গেছে চট্টগ্রামের ভক্তদের। এসব দেখেই ইমোশোনাল হয়ে ৯ আগস্ট শাহরুখ এক্স-এ (পূর্বের টুইটার) তার অফিশিয়াল হ্যান্ডেল থেকে ইংরেজিতে লেখেন, “থ্যাংক ইউ চট্টগ্রাম”।

বলিউডের এই সুপারস্টারের কাছ থেকে ধন্যবাদ বার্তা পেয়ে আনন্দের মাত্রা আরও বেড়ে গেছে চট্টগ্রামে বসবাস করা শাহরুখ ভক্তদের। পছন্দের তারকার এমন বার্তা পেয়ে তাই চট্টগ্রামবাসীর ভালোবাসা ও শুভেচ্ছাই ঘুরছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইতিহাস গড়তে চলেছেন থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলে

থালাপতি বিজয় অনন্য ইতিহাস গড়তে চলেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। তাঁর রাজনৈতিক দল…
থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলে
0
Share