Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২৭, ২০২৬

সাবিলা নূরের জন্মদিন-কত বয়স হল অভিনেত্রীর?

সাবিলা নূরের জন্মদিন-কত বয়স হল অভিনেত্রীর?
অভিনেত্রী সাবিলা নূর, ছবি: সংগৃহীত

অভিনেত্রী সাবিলা নূরের জন্মদিনে ভক্তদের উচ্ছ্বাস

সাবিলা নূরের জন্মদিন-কত বয়স হল অভিনেত্রীর? সৌন্দর্য, মনোমুগ্ধকর অভিনয়, সঙ্গে এক্সপ্রেশন, সংলাপ বলায় দৃঢ়তা সবকিছু মিলিয়ে অনুরাগী ও শুভাকাঙক্ষীদের মন জিতেছেন এই অভিনেত্রী। সমান জনপ্রিয় সিনেমা ও নাটকে। ১৯৯৫ সালের ২৭ মে, জন্মগ্রহণ করেন সাবিলা নূর। আজ ৩০ বছর পূর্ণ হলো তার বয়স।  সাবিলা নূরের জন্মদিন ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।

সাবিলা নূরের জন্মদিন-কত বয়স হল অভিনেত্রীর?
অভিনেত্রী সাবিলা নূর, ছবি: সংগৃহীত

ছোটবেলার নাচ শেখা থেকে শুরু করে বিজ্ঞাপন, মডেলিং ও অভিনয়ের দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি দেশের ছোট ও বড় পর্দার অন্যতম জনপ্রিয় মুখ।  স্বাভাবিক অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতির কারণে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন এই অভিনেত্রী। বাংলা নাটকের জনপ্রিয় মুখ সাবিলা নূরের পৈতৃক বাড়ি নাটোরে হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।  

নাচ শেখা থেকেই যাত্রা শুরু

শৈশব থেকেই শিল্প-সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটে সাবিলা নূরের। বুলবুল ললিতকলা একাডেমিতে কত্থক ও আধুনিক নাচ শেখার মাধ্যমে তার শিল্পজগতের যাত্রা শুরু হয়। নাচের প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে ক্যামেরার সামনে আসেন তিনি।

২০১০ সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন সাবিলা। শুরুতে বিজ্ঞাপন ও মডেলিং করলেও অল্প সময়ের মধ্যেই নির্মাতাদের নজরে চলে আসেন। তার সাবলীল উপস্থিতি দর্শকদের মাঝেও দ্রুত জনপ্রিয়তা এনে দেয়।

সাবিলা নূরের জন্মদিন-কত বয়স হল অভিনেত্রীর?
অভিনেত্রী সাবিলা নূর, ছবি: সংগৃহীত

মডেলিং থেকে নাটকে অভিষেক

অভিনেত্রীর শোবিজ যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। তবে ২০১৪ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু হয় তার ক্যারিয়ারে। রেদওয়ান রনির ‘ইউটার্ন’ নাটকে প্রথম অভিনয় করেন সাবিলা নূর। একুশে টেলিভিশনে প্রচারিত সেই নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব ও মেহজাবিন চৌধুরী।

প্রথম কাজেই অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা পান তিনি। এমনকি সেই নাটকের জন্য ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ এর মনোনয়নও পেয়েছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।

সাবিলা নূরের জন্মদিন-কত বয়স হল অভিনেত্রীর?
অভিনেত্রী সাবিলা নূর, ছবি: সংগৃহীত

একের পর এক জনপ্রিয় নাটক

ছোট পর্দায় নিয়মিত অভিনয় করে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন সাবিলা নূর। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মাঙ্কি বিজিনেস’, ‘কল্পনার ঘর’, ‘কেমিস্ট্রি’, ‘টিন টিন’, ‘মাস্তি আনলিমিটেড’, ‘শত ডানার প্রজাপতি’, ‘ক্রস কানেকশন’, ‘মিসফায়ার’, ‘জোনাকির আলো’, ‘পলায়ন বিদ্যা’, ‘যেমন খুশি তেমন সাজো’, ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘রনু ভাই’।

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। রোমান্টিক, কমেডি কিংবা আবেগঘন চরিত্র সব ক্ষেত্রেই সাবলীল অভিনয়ের কারণে দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তার।

সাবিলা নূরের জন্মদিন-কত বয়স হল অভিনেত্রীর?
অভিনেত্রী সাবিলা নূর, ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন ও সিনেমাতেও সফলতা

নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করেছেন সাবিলা নূর। গ্রামীণফোন, নেস্ক্যাফে ও প্রাণ ফিটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। বিজ্ঞাপন জগতেও তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

শুধু ছোট পর্দাতেই সীমাবদ্ধ থাকেননি সাবিলা। বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি। ‘তাণ্ডব’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সিনেমায় তার উপস্থিতিও দর্শকদের নজর কাড়ে।

ক্যামেরার বাইরে মেধাবী শিক্ষার্থী সাবিলা নূর

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনাকে গুরুত্ব দিয়েছেন সাবিলা নূর। বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি।

সাবিলা নূরের জন্মদিন-কত বয়স হল অভিনেত্রীর?
ছবি: সংগৃহীত

সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে শিক্ষাজীবন শেষ করেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তার এমন সাফল্য ভক্তদের কাছে তাকে আরও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে।

দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করেন সাবিলা

ব্যক্তিগত জীবনে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেছেন সাবিলা নূর। নেহাল বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৯ সালের ৭ ডিসেম্বর বিয়ে করেন সাবিলা ও নেহাল।

সাবিলা নূরের জন্মদিন-কত বয়স হল অভিনেত্রীর?
সাবিলা নূর ও নেহাল, ছবি: সংগৃহীত

সাবিলা নূরের জন্মদিনে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।  সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার নতুন কাজ ও সুস্থ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

অভিনয়ের পথচলায় আরও নতুন কাজ ও চমক নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ভক্তদের। জন্মদিনে আলোচনায় অভিনেত্রী সাবিলা নূর আবারও প্রমাণ করলেন, ছোট পর্দার জনপ্রিয় মুখ হিসেবে তার অবস্থান এখনও শক্ত ও উজ্জ্বল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বনলতা সেন ও রইদ – জনতার মনস্তত্ত্বে ফিরছে শিল্প ও দর্শনভাবনা

যুগসন্ধিক্ষণের সিনেমা বাংলাদেশি সিনেমার ইতিহাসে একেবারেই কম কিংবা ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমার ইতিহাসে…

গিটার হাতে বিপ্লবী শাকিব, আলোচনায় ‘রকস্টার’ পোস্টার

নতুন লুকে শাকিব খান এবারের ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার।…

বলিউডে নিষিদ্ধ রণবীর সিং – ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি

নিষিদ্ধ রণবীর সিং বলিউডে নতুন বিতর্কের কেন্দ্রে রণবীর সিং । ফরহান আখতার পরিচালিত বহুল আলোচিত ছবি ডন ৩ থেকে সরে…
বলিউডে নিষিদ্ধ রণবীর সিং - ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি
0
Share