Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা সেন’ ছবিতে অভিনয় করবেন সাবিলা নূর

‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা সেন’ ছবিতে অভিনয় করবেন সাবিলা নূর

বনলতা সেন ছবিতে আসছেন সাবিলা নূর

গেল ঈদুল ফিতরে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী সাবিলা নূর। সিনেমায় দুর্দান্ত অভিনয় করে দর্শকদের ব্যাপক ভালোবাসা কুড়ান এই অভিনেত্রী। সাথে পেয়েছেন সিনেমা ক্যারিয়ারে অভিনয়ের অলিখিত টিকেট দর্শক ও সিনেমা সমালোচকদের থেকে। এরপরেই নেটিজেনদের প্রশ্ন—আবার কবে বড় পর্দায় দেখা যাবে সাবিলা নূরকে।

সিনেমাটি মুক্তির পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে লোকজন জানতে চান আবার কবে, কি নিয়ে ফিরবেন সিনেমায়? এমন প্রশ্নের মুখে জানা যায়, ‘রাক্ষস’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির পরিচালক ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান।

রাক্ষস থেকে সরে গেলেন সাবিলা নূর

‘রাক্ষস’ নিয়ে যখন আলোচনা যখন তুঙ্গে তখনই আবার জানা যায়, ‘বনলতা এক্সপ্রেস’ নামে তানিম নূরের ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবিলা। দুটি ছবির শুটিং শুরুর সময়টাও কাছাকাছি। তাহলে কি একসঙ্গে দুই ছবির শুটিং করবেন সাবিলা, এমনটা যখন ভাবা হচ্ছিল, তখনই সামনে আসে, ‘রাক্ষস’ করছেন না এই তারকা।

‘রাক্ষস’ ছবির শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে, যেটিতে নায়ক সিয়াম আহমেদ চূড়ান্ত। একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’, যেটিতে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর। জানা গেছে, একই সময়ে দুই ছবির শুটিং দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কারণে ‘রাক্ষস’ ছবির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সঙ্গে কথা বলে নিজেকে সরিয়ে নেন সাবিলা নূর।

‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা সেন’ ছবিতে অভিনয় করবেন সাবিলা নূর

সাবিলা নূর বললেন, ‘তানিম ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকেই ‘বনলতা এক্সপ্রেস’ ছবিটি নিয়ে কথা হচ্ছিল। এর মধ্যে ‘রাক্ষস’ নিয়েও কথাবার্তা আগায়। কিন্তু একই সময়ে শুটিং শুরু হচ্ছে বলে একটি ছবি ছাড়তে হয়েছে। আমাকে দুই নির্মাতাই স্বাধীনভাবে ভাবতে বলেছিলেন। দুটি ছবিতে কাজ করার ব্যাপারে সহযোগিতা করবেন, তা–ও জানিয়েছিলেন। কিন্তু আমার মনে হয়েছে, একই সময়ে দুটি কাজ করলে ঠিকঠাক মনোযোগ দেওয়া মুশকিল। তাই একটি চরিত্রে নিজেকে বেশি মনোযোগী রাখতে চাইছি।‘

নতুন নায়িকা খুঁজছেন বরবাদ নির্মাতা

এদিকে ‘রাক্ষস’ ছবির পরিচালক মেহেদি হাসান জানালেন, তারা নতুন নায়িকা খুঁজছেন। কয়েকজনের সঙ্গে কথাবার্তা হয়েছে। শুটিং শুরুর আগে চূড়ান্ত হওয়া নামটি প্রকাশ্যে আনবেন।

উল্লেখ্য, বনলতা সেনের নির্মাতা তানিম নূর গত বছর নির্মাণ করেছেন দেশ মাতানো সিনেমা ‘উৎসব’। যেখানে ছিলেন জয়া আহসান, অপি করিম, জাহিদ হাসান, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, চঞ্চল চৌধুরীসহ অনেকেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share