Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১২, ২০২৬

কারিনা কায়সার কতটুকু সুস্থ হলেন?

কারিনা কায়সার
কারিনা কায়সার

কারিনা কায়সার

গত শুক্রবার রাত থেকে লিভার-সংক্রান্ত জটিলতায় লাইফ সাপোর্টে আছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । তিনি জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের কন্যা। আজ রবিবারও তাঁর অবস্থা অপরিবর্তিত ও সংকটাপন্ন বলে গণমাধ্যমকে জানিয়েছে তাঁর বাবা কায়সার হামিদ। জানা গেছে, কারিনাকে বিদেশ নেওয়ার চেষ্টা করছে তাঁর পরিবার।  

কায়সার হামিদ ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন যাতে দ্রুত মেয়ের ভিসা করাতে পারেন এবং তাঁকে বিদেশে নিয়ে যেতে পারেন। এ নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মেয়ের ভিসাটা যাতে দ্রুত হয়, তাই এখানে এসেছি। মাননীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অনুরোধ জানাব, তিনি যেন বিষয়টি দেখেন। আসলে আমাদের হাতে বেশি সময় নেই, দ্রুত ওকে বিদেশে নিতে চাচ্ছি।’

কারিনা কায়সার
বাবা কায়সার হামিদের সাথে কারিনা কায়সার | ছবি: ফেসবুক

সর্বশেষ অবস্থা

কারিনা কায়সারেরর সবশেষ শারীরিক অবস্থার বিষয়ে কায়সার হামিদ বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তাঁর রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।’

এর আগে গতকাল শনিবার কায়সার হামিদ জানিয়েছিলেন, কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তাঁর শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ ও ‘ই’ ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  

কারিনা কায়সার দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি তিনি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত হয়েছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। যা তাঁকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনে পা রাখতে সাহায্য করেছে।

কারিনা কায়সার

রোগের কারণ

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনা কায়সারের অসুস্থতা নিয়ে উঠেছে আলোচনা। কারিনা হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ডাক্তাররা। সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক ডাক্তার অভিমত দিয়েছেন যে, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হওয়ার শুরুটা হয়েছে রাস্তার খাবারের কারণে। বিশেষত ফুচকা জাতীয় অস্বাস্থ্যকর খাবার বা নালার পানি থেকে এ জাতীয় ভাইরাস ছড়ায়।

এ ভাইরাসে সংক্রমিত হওয়ার কিছুদিন আগেই স্ট্রিট ফুড নিয়ে কন্টেন্ট করেছিলেন কারিনা যা থেকেই তাঁর এই অসুস্থতার শুরু বলে মনে করছেন ডাক্তার নেটিজেনমহল। ফলে, রাস্তার খাবার, ফুচকা ও এ জাতীয় খাবার ও খাবার পানি নিয়ে সবাইকে সচেতন হওয়ারও আহবান জানিয়েছেন সংশ্লিষ্ট পেশাদারেরা।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পূর্ণিমার অস্তিত্বের লড়াই – ফিরছেন প্রামাণ্যচিত্রে

অস্তিত্বের লড়াইয়ে পূর্ণিমার সচেতনতার বার্তা পূর্ণিমার অস্তিত্বের লড়াই প্রমাণ্যচিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও…
পূর্ণিমার অস্তিত্বের লড়াই- ফিরছেন প্রামাণ্যচিত্রে

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানের

জনস্বার্থে হাইকোর্টে রিট ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে জনস্বার্থে হাইকোর্টে জয়া…
জয়া আহসানের
0
Share