Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমো

মুনিরা মাহজাবিন মিমো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) সকাল আটটার দিকে মিমোর বাড্ডার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছেন তাঁরা।

আসাদুজ্জামান বলেন, ‘তিনি (মিমো) সচরাচর দরজা খোলা রেখে ঘুমান। ফজরের আজানের পর দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ধাক্কাধাক্কি করেন। তবে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।’

নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর
নাট্যকর্মী ও শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো | ছবি: ফেসবুক থেকে নেয়া

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আসাদুজ্জামান। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে আটক করেছে বাড্ডা থানা-পুলিশ।  

বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান বলেন, গতকাল রাতে একটার দিকে সুদীপ চক্রবর্তীর সঙ্গে ছয় মিনিট কথা বলেছেন মিমো। কল হিস্ট্রি ডিলিট করেছেন সুদীপ। আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি, ঘটনার সঙ্গে সুদীপ চক্রবর্তীর সংশ্লিষ্টতা থাকতে পারে। ফলে তাঁকে আটক করা হয়।’

এর আগে বাড্ডা থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেছে মিমোর পরিবার। মিমোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক।

এক শোকবার্তায় তামান্না হক লিখেছেন, ‘এমন মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। বিভাগের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা শোকে আচ্ছন্ন। আমরা চাই, সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।’

৫০ হাজার টাকা

মুনিরা মাহজাবিন একটি চিরকুটে সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ছাড়াও তাঁর ঘনিষ্ঠ এক সহপাঠীর নাম উল্লেখ করে গেছেন বলে বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা জানিয়েছেন। তাতে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভাল থাকো, স্যারের দেয়া গিফটগুলো ফেরত দেয়া।’ 

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক গণমাধ্যমকে বলেন, ‘চিরকুটে আমাদের বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী এবং মুনিরা মাহজাবিনের সহপাঠী উম্মে হানি, এই দুজনের নাম পাওয়া গেছে। বিস্তারিত ঘটনা সম্পর্কে আমরা আজকেই জানলাম।’

মিমোর মৃত্যুর ঘটনায় ঢাবি ক্যাম্পাস ও নাট্যাঙ্গনে নেমেছে শোকের ছায়া।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী…

স্ত্রীর ওড়না দিয়ে আমির খান চোখের পানি মুছলেন  

আমির খানের কান্না বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান এবার নতুন এক বিষয় নিয়ে আলোচনায়।  রেডিও…
স্ত্রীর ওড়না দিয়ে আমির খান

রুনা লায়লার ‘অনায়াসে’ গান – বাংলা গজলে নতুন চমক

বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’ রুনা লায়লার অনায়াসে গান নিয়ে আবারও আলোচনায় উপমহাদেশের এই কিংবদন্তি…
রুনা লায়লার ‘অনায়াসে’ গান, বাংলা গজলে নতুন চমক
0
Share