Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

রুনা লায়লার ‘অনায়াসে’ গান – বাংলা গজলে নতুন চমক

রুনা লায়লার ‘অনায়াসে’ গান, বাংলা গজলে নতুন চমক
রুনা লায়লা-বাপ্পা মজুমদার, ছবি: সংগৃহীত

বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’

রুনা লায়লার অনায়াসে গান নিয়ে আবারও আলোচনায় উপমহাদেশের এই কিংবদন্তি শিল্পী। দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি এবার হাজির হয়েছেন বাংলা গজলের নতুন আঙ্গিকে। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। রুনা লায়লা জানান, শুরুতে গানটি এককভাবে গাওয়ার কথা ছিল তার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। “বাপ্পা আমাকে বলেছিল ‘আন্টি, আপনার জন্য একটি গান করেছি। আপনি কি গাইবেন?’ আমি বলেছিলাম, অবশ্যই গাইবো” বলেন তিনি।

রুনা লায়লার ‘অনায়াসে’ গান, বাংলা গজলে নতুন চমক
রুনা লায়লা-বাপ্পা বাপ্পা মজুমদার, ছবি: সংগৃহীত

তবে গানটি শোনার পরই সিদ্ধান্ত বদলান এই বরেণ্য শিল্পী। তার ভাষায়, “গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম এই গানটা আমরা দুজনে একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়েছিল, বলেছিল- এটা কী বলছেন! পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি।”

১৬ মে প্রকাশ পাচ্ছে রুনা লায়লার অনায়াসে গান

‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রুনা লায়লা।

রুনা লায়লার ‘অনায়াসে’ গান, বাংলা গজলে নতুন চমক
রুনা লায়লা, সংগীত শিল্পী ছবি: সংগৃহীত

নতুন আঙ্গিকের বাংলা গজল হিসেবে গানটি নিয়ে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া রুনা লায়লার এই নতুন উদ্যোগ কতটা সাড়া ফেলবে, এখন সেটাই দেখার অপেক্ষা।

১ ও ৮ আগস্ট সিডনি ও মেলবোর্নে রুনার কনসার্ট

রুনা লায়লা অনায়াসে গান প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও ব্যস্ত সময় পার করছেন। আগামী ১ ও ৮ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে দুটি কনসার্টে অংশ নেবেন তিনি। এই সফরে তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’।

১ আগস্ট সিডনিতে ‘বাংলাদেশ নাইট’ আয়োজনে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি গান শোনাবেন পিন্টু ঘোষ ও আলেয়া বেগম। আয়োজক প্রতিষ্ঠান ‘লিসেন ফর’ জানিয়েছে, এই কনসার্টে শিল্পীরা তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

রুনা লায়লার ‘অনায়াসে’ গান, বাংলা গজলে নতুন চমক

অন্যদিকে ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগাসি ট্যুর’। এটি আয়োজন করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স)। কনসার্ট দুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমন চৌধুরী জানান, চমৎকার ভেন্যুতে দর্শকদের দারুণ অভিজ্ঞতা দিতে প্রস্তুত তারা।

রুনা লায়লা অনায়াসে গান এবং এই আন্তর্জাতিক কনসার্ট দুটোই এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রে। নতুন গান ও লাইভ পারফরম্যান্স মিলিয়ে শিল্পীর এই উদ্যোগ কতটা সাড়া ফেলবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share