Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৩০, ২০২৬

‘ভারত পাকিস্তানের সাথে লড়াই করতে পারে না বলেই সিনেমা বানায়’  

ভারত পাকিস্তানের সাথে লড়াই
নাবিল গাবোল

পাকিস্তানের রাজনীতিবিদ নাবিল গাবোল

উপমহাদেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমা নিয়ে। মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে হাজার কোটি রুপি গ্রস ইনকাম করেছে সিনেমাটি। এছাড়াও সম্প্রতি ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের রাজনীতিবিদ নাবিল গাবোল। অনেকেই মনে করছেন, ছবিতে রাকেশ বেদি অভিনীত ‘জামিল জামালি’ চরিত্রটি তাঁকে নিয়ে করা। বিশেষ করে গল্পের সময়কালে তিনি করাচির লিয়ারি এলাকার এমএনএ (ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য) ছিলেন। তবে তাঁকে নিয়ে এতোসব আলোচনা ও ট্রলের প্রতিক্রিয়ায় তিনি জানালেন ‘ভারত পাকিস্তানের সাথে লড়াই করতে পারে না বলেই সিনেমা বানায়’।

ভারত পাকিস্তানের সাথে লড়াই
পাকিস্তানের রাজনীতিবিদ নাবিল গাবোল | ছবি: ফেসবুক

ভারত পাকিস্তানের সাথে লড়াই পারেনা

পাকিস্তানের রাজনীতিবিদ নাবিল গাবোল সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আলাপে বসেন। সেখনে নাবিল বলেন, চরিত্রটিকে যেভাবে দেখানো হয়েছে, তা ঠিক ভাবে উপস্থিত করা হয়নি। চরিত্রটির উপস্থাপন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘তারা (ভারত) পাকিস্তান বা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে পারে না, তাই একটি সিনেমা বানিয়েছে। এর মাধ্যমে তারা লিয়ারিকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে। লিয়ারির মানুষ এসব নিয়ে মাথা ঘামায় না, তারা অনেক শক্ত। আমার চরিত্রে একজন কমেডিয়ান, রাকেশ বেদিকে নেওয়া হয়েছে এবং তাকে নাবিল গাবোল হিসেবে দেখানো হয়েছে।’  

নাবিল আরও বলেন, ‘রাকেশ বেদি বলেছেন, তিনি শুধু আমাকে নয়, সব পাকিস্তানি রাজনীতিবিদদের মিলিয়ে চরিত্রটি করেছেন। কিন্তু ২০০৭ সালে লিয়ারির এমএনএ ছিলাম আমি।’ সোশ্যাল মিডিয়ায় ট্রলিং নিয়েও কথা বলেন গাবোল। তিনি বলেন, ‘ভারতীয় সোশ্যাল মিডিয়ায় অনেকেই জিজ্ঞাসা করছে, নাবিল গাবোল চুপ কেন। তাঁদের বলতে চাই, আমি জোরালো জবাব দেব। যেমন পাকিস্তানি সেনাবাহিনী জবাব দিয়েছে, আমিও লিয়ারি আসলে কী, তা দেখাব।’

ভারত পাকিস্তানের সাথে লড়াই

‘লিয়ারি কা গব্বর’

নাবিল গাবোল আরও জানান, ‘লিয়ারি কা গব্বর’ নামে একটি সিনেমার মাধ্যমে তিনি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চান। এছাড়াও নাবিল ‘ধুরন্ধর’ এর প্রথম কিস্তি মুক্তির সময়ও গাবোল একই ধরনের আপত্তি তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আমার চরিত্রকে সঠিকভাবে দেখানো হয়নি। আমি অনেক দাপুটে ছিলাম, কিন্তু সেটি ঠিকভাবে তুলে ধরা হয়নি।’

প্রথম কিস্তির পর ‘ধুরন্ধর ২’ মুক্তি পেয়েছে গত ১৯ মার্চ। সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য ধর। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ১০২ কোটি ৫৫ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত পারফরম্যান্সে আছে ‘ধুরন্ধর ২’। ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে রণবীর সিং অভিনয় করেছেন একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায়। সিনেমার গল্প আবর্তিত হয়েছে করাচির লিয়ারি এলাকাকে কেন্দ্র করে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অর্জুন রামপাল, অক্ষয় খান্না, সারা অর্জুন ও সঞ্জয় দত্ত।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

প্রজেক্ট হেইল মেরি ২০২৬ সালের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘প্রজেক্ট হেইল মেরি’।…
সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

‘বনলতা এক্সপ্রেস’ ২ কোটি আয় করলো আট দিনেই

বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’…
'বনলতা এক্সপ্রেস' ২ কোটি

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই যে চমক দেখাবেন

‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স:…
শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই

নারী কিসে আটকায়?

রাক্ষস সিনেমা ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। তাঁর মধ্যে অন্যতম সিনেমা হল…
নারী কিসে আটকায়?
0
Share