Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর অনুষ্ঠানে আল্লু অর্জুন

রাশমিকা-বিজয়ের বিয়ে

গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে করেছেন। বিয়ের পর গতকাল বুধবার হায়দরাবাদে হয়ে গেল এই দুই তারকার বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে হাজির হয়েছিলেন দক্ষিণি ও বলিউের তারকারা। রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন? চলুন ছবিতে দেখে নেয়া যাক। সবগুলো ছবি নেয়া হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস-এর (আইফা) ইনস্টাগ্রাম থেকে।

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

ছবিতে বেশ খোশমেজাজে রাশমিকা ও বিজয়কে দেখা যায়; ক্যামেরায় পোজ দিতে গিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলেন।

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

পরিবারের সঙ্গে রাশমিকা ও বিজয়।

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

দক্ষিণী তারকা অভিনেতা আল্লু অর্জুন এসেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। রাশমিকা ‘পুষ্পা’ ও ‘পুষ্পা’-২ , দুটো সিনেমাতেই আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন।

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

দক্ষিণি তারকা রামচরণ আসেন তাঁদের অভিনন্দন জানাতে। ফুল দিয়ে রাশমিকা ও বিজয়কে শুভেচ্ছা জানান রামচরণ।

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

রাশমিকা ও বিজয় তাঁদের দুই পরিবারের সদস্যদের সাথে একই ফ্রেমে।

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

রাশমিকা ও বিজয়কে শুভেচ্ছা জানাতে এসেছিলেন দক্ষিণি তারকা নাগার্জুন। এসেই রাশমিকাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান তিনি।

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

নাগার্জুন, নাগা চৈতন্যসহ অন্যদের সঙ্গে রাশমিকা–বিজয়। 

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্ত্রী অঞ্জনাকে সঙ্গে নিয়ে এসেছিলেন দক্ষিণি তারকা নানি।

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন তেলেগু তারকা রবি তেজাও।

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

রাশমিকা দম্পতিকে অভিনন্দন জানাতে একজনের তো আসারই কথা, এবং তিনি এসেছেনও। রাশমিকাকে শুভেচ্ছা জানাতে এসেছেন ‘পুষ্পা’ পরিচালক সুকুমার।

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

বলিউড তারকা কৃতি শ্যানন ও নির্মাতা করণ জোহরও এসেছিলেন রাশমিকা ও বিজয় দেবরাকোন্ডাকে শুভেচ্ছা জানাতে।

এর আগে ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবির মাধ্যমে প্রথম অভিনয়ে জুটি বাঁধেন এই দুজন। ক্রমে গড়ে উঠে বন্ধুত্ব, এরপর প্রেম। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে নানা কল্প-কাহিনীর পর সম্পন্ন হল বিয়ে।

 

    + posts
    Share this article
    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read next

    তৌকীর আহমেদ- আমি যেন কোনোভাবেই আবর্জনা উৎপন্ন না করি

    ছয় দশকের ক্যারিয়ার রবিবার (১৯ এপ্রিল) দেশের স্বনামধন্য অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের ক্যারিয়ারের ছয় দশক…
    তৌকির আহমেদ

    টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের কড়া জবাব

    টিমোথি শ্যালামে-চার্লিজ থেরন সম্প্রতি অভিনেত্রী চার্লিজ থেরন দ্য নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন।…
    টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের

    শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

    ‘এটা আমাদেরই গল্প’ দেশের ধারাবাহিক নাটক একসময় ছিলো সিনেমার চেয়েও জনপ্রিয়। কিন্তু কালের পরিক্রমায় ধারাবাহিকের…
    ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’
    0
    Share