Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা

রাশমিকা ও বিজয়

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে করেছেন। সকালে উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে তেলেগু রীতি মেনে বিয়ে করেন এই দুই তারকা। তাঁদের বিয়ের সময় উপস্থিত ছিলেন তাঁদের পারিবারিক আত্মীয় এবং ঘনিষ্ঠজন। চলুন দেখে নেয়া যাক রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

বিয়ের কোন ছবি যাতে ফাঁস না হয় সেজন্য ভেন্যুতে মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল আগে থেকেই। তবে বিয়ে সম্পন্ন হওয়ার পর প্রকাশ্যে এসেছে ছবিগুলো।

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

বিয়ের আগের দিন তথা গতকাল বুধবার পুল পার্টি, ওয়াটার ভলিবল ও ‘বিরোশ প্রিমিয়ার লিগ’ নামে একটি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানের অংশ হিসেবে।

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

বিজয় দেবরাকোন্ডার মা পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে রাশমিকাকে বংশগত চুড়ি উপহার দেন। এটি তাঁকে পরিবারের বধূ হিসেবে গ্রহণ করার প্রতীক হিসেবে দেয়া হয়েছে। এরপরেই আজ তেলেগু রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়।

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

ভারতের উদয়পুরের আরাবল্লী পর্বতমালার মধ্যে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট আইটিসি হোটেলসের দ্য মেমেন্টোসে বসেছে এই বিয়ের আসর।

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

এর আগে ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবির মাধ্যমে প্রথমে অভিনয়ে জুটি বাঁধেন এই দুজন। ক্রমে গড়ে উঠে বন্ধুত্ব, এরপর প্রেম। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে নানা কল্প-কাহিনীর পর আজ সম্পন্ন হল বিয়ে।

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

নিউজ১৮-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে তাদের দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান, যা কোডাভা অনুষ্ঠান নামে পরিচিত, আজ বিকেল ৪:৩০ থেকে ৫:০০ টার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার চিঠি

বিরোশ জুটি তাঁদের সমর্থকদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। এতে তাঁরা লিখেছেন- “আমাদের সবচেয়ে প্রিয়জনেরা, আমরা নিজেদের জন্য কোনো পরিকল্পনা করার আগেই, কিছু বেছে নেওয়ার আগেই তোমরা আমাদের পাশে ছিলে। অগাধ ভালোবাসা দিয়ে তোমরাই আমাদের একটি নাম দিয়েছ— ‘VIROSH’। তাই আজ, পরিপূর্ণ হৃদয়ে, আমরা আমাদের এই মিলনকে তোমাদের সম্মানেই সেই নামেই ডাকতে চাই। আমরা এটিকে বলতে চাই- ‘দ্য ওয়েডিং অব VIROSH’। এত ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখার জন্য ধন্যবাদ। তোমরা সবসময়ই আমাদের একটি অংশ হয়ে থাকবে। তোমাদের জন্য রইল সবচেয়ে বড় আলিঙ্গন আর অফুরন্ত ভালোবাসা!”

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল

কোন শিল্পী-অভিনেত্রীতে আস্থা রাখলো না বিএনপি  

সংরক্ষিত নারী আসন দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি বেশ আলোচনামুখর সময় গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত…
শিল্পী-অভিনেত্রী

তৌকীর আহমেদ- আমি যেন কোনোভাবেই আবর্জনা উৎপন্ন না করি

ছয় দশকের ক্যারিয়ার রবিবার (১৯ এপ্রিল) দেশের স্বনামধন্য অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের ক্যারিয়ারের ছয় দশক…
তৌকির আহমেদ
0
Share