Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

জহির রায়হানকে ববিতা একুশে পদক উৎসর্গ করলেন  

জহির রায়হানকে ববিতা একুশে পদক
জহির রায়হান-ববিতা- একুশে পদক কোলাজ

ববিতার একুশে পদকপ্রাপ্তি

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে  ২০২৬ সালের একুশে পদক গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। পদক গ্রহণ পরবর্তী এক ধন্যবাদ বক্তৃতায় জহির রায়হানকে ববিতা একুশে পদক উৎসর্গ করেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এই বিশেষ সম্মাননা ববিতার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একুশে পদক গ্রহণের পর ববিতা মিলনায়তনে উপস্থিত ভক্ত ও সুধীজনদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় ও ছবি তোলেন। অনুষ্ঠানে তাঁর সাথে ছিলেন তাঁরই আপন ছোট বোন ও জনপ্রিয় চিত্রনায়িকা চম্পাসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

জহির রায়হানকে ববিতা একুশে পদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করছেন ফরিদা আক্তার ববিতা |ছবি: ফেসবুক

রাষ্ট্র কর্তৃক প্রদত্ত এই সর্বোচ্চ সম্মাননায় বেশ সম্মানিত ও আবেগাপ্লুত হয়ে যান ববিতা। এ সময় এক ধন্যবাদ বক্তৃতায় তিনি বলেন, ‘অবশেষে একুশে পদক পেলাম। আমাকে এই সম্মানে ভূষিত করায় রাষ্ট্র, দেশের মানুষ এবং দর্শকদের প্রতি আমি মন থেকে কৃতজ্ঞ। সিনেমার মাধ্যমে মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি তাদের কাছে ঋণী।’

জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ

এরপর ববিতা তার জীবনব্যাপি কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া এই অনন্য অর্জনকে উৎসর্গ করেন প্রখ্যাত চলচ্চিত্রকার ও শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানকে।

ববিতা বলেন, ‘জহির রায়হান স্যারের হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা। তাই এই সম্মাননা আমি তাকেই উৎসর্গ করছি।’  

জহির রায়হানকে ববিতা একুশে পদক
জহির রায়হান ও বড় বোন সুচন্দার সঙ্গে ববিতা |ছবি: সংগৃহীত

ববিতার বড় বোন সুচন্দা ছিলো জহির রায়হানের স্ত্রী। সেইসূত্রে ১৯৬৮ সালে সুচন্দা অভিনীত ও জহির রায়হান পরিচালিত সিনেমা ‘সংসার’ দিয়ে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে ববিতার।  

এছাড়া ববিতার নাম ববিতা হয় জহির রায়হানের “জ্বলতে সুরুজ কি নিচে” চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে। প্রযোজক ক্যামেরাম্যান আফজাল চৌধুরী ও তার স্ত্রী ববিতা নাম রাখার প্রস্তাব করেন। ববিতার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিলো সিনেমা ‘টাকা আনা পাই’। এই সিনেমাটিও পরিচালনা করেছিলেন কিংবদন্তী জহির রায়হান।   

একুশে পদক ২০২৬

এবছর বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক’ দেওয়া হয়েছে। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম। সংগীতে (মরণোত্তর) সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু।

নৃত্যে স্বীকৃতি পেয়েছেন অর্থী আহমেদ এবং পালাগানে সম্মানিত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে স্বীকৃতি পেয়েছেন তেজস হালদার জস।

এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে ‘একুশে পদক-২০২৬’-এ ভূষিত করা হয়েছে। 

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাহনেওয়াজ কাকলী- চিকিৎসার ব্যয় মেটাতে করেছেন গাড়ি বিক্রি

শাহনেওয়াজ কাকলী দেশের অন্যতম সৃজনশীল চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলী। তাঁর গল্পটা অনেক সৃজনশীল হলেও এখন…
শাহনেওয়াজ কাকলী- চিকিৎসার ব্যয়

তানজিন তিশার স্নিগ্ধ সাজের অপরূপ রূপ

তানজিন তিশা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে ছোটপর্দা থেকে খুব শীঘ্রই উত্তরণ ঘটছে তাঁর। সামনে…
তানজিন তিশার স্নিগ্ধ সাজের

রাশ্মিকা-বিজয়ের বিয়েতে অতিথিদের তালিকা

রাশ্মিকা-বিজয়ের বিয়ে অভিনেত্রী রাশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হতে যাচ্ছে বৃহস্পতিবার ২৬…
রাশ্মিকা-বিজয়ের বিয়েতে

কাজল-অজয়ের ২৭ বছর- মেডেল ও ট্রফি চাইলেন কাজল

কাজল-অজয় দেবগন মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দাম্পত্য জীবনে কাজল-অজয়ের ২৭ বছর পূর্ণ হয়েছে যেকারণে নিজেদের জন্য…
কাজল-অজয়ের ২৭ বছর
0
Share