Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

চার নায়িকার প্রেশার কুকারের পোস্টার প্রকাশ  

চার নায়িকার প্রেশার কুকারের
প্রেশার কুকার সিনেমার পোস্টার

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত ছবি ‘প্রেশার কুকার’। সে কারণে শনিবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ছবিটির ফার্স্ট অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। চার নায়িকার এই প্রেশার কুকারের পোস্টার প্রকাশ করে ফেসবুকে নির্মাতা জানিয়েছেন, ‘দেখা হচ্ছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।’    

চার নায়িকার প্রেশার কুকারের

রাফির ফেসবুকে প্রকাশিত প্রেশার কুকারের অফিশিয়াল পোস্টারে একসঙ্গে দেখা গেছে দেশের চার অভিনেত্রীকে। চিত্রনায়িকা শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত ছিলেন পোস্টারে। সিনেমার পোস্টারেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, নায়কবিহীন এই ছবি নারীকে কেন্দ্র করেই এগোবে। এতে ঢাকার নাগরিক জীবনের চাপ, দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার ভেতর দিয়ে তুলে ধরা হবে এতে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা।   

চার নায়িকার প্রেশার কুকারের

নির্মাতা রায়হান রাফী পোস্টার প্রকাশ করে ফেসবুকে লিখেছেন,‘এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে…।’ সঙ্গে জানিয়েছেন, এই সিনেমার মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করার আশা করছেন তিনি।

প্রেশার কুকার দিয়ে ইমপ্রেসের ফেরা

প্রেশার কুকার নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে ইমপ্রেস টেলিফিল্ম। ২০০৪ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ছিলো তাদের সর্বশেষ ঈদের প্রেক্ষাগৃহের সিনেমা।

চার নায়িকার প্রেশার কুকারের

তবে বুবলী ও রায়হান রাফী এর আগে চরকি প্রযোজিত সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’-এ ও কাজ করেছিলেন। নতুন ছবি নিয়ে বুবলী বেশ আশাবাদী। চরিত্র ও গল্পের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেছিলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের ঘিরে। ঢালিউডে যেখানে এখনো নায়কনির্ভর গল্পই বেশি দেখা যায়, সেখানে এমন নারীকেন্দ্রিক চলচ্চিত্র আলাদা গুরুত্ব পাবে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা
0
Share