Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১২, ২০২৬

‘ম্যায় হু না ২’ দুই দশক পর ফিরছে

দুই দশক পর ফিরছে ‘ম্যায় হু না ২’
শাহরুখ খান ও ফারাহ, ছবি: সংগৃহীত

আবার একসঙ্গে শাহরুখ খান-ফারাহ

বলিউডে আবারও যেন নস্টালজিয়ার হাওয়া বইতে শুরু করেছে। ‘কিং’ সিনেমায় ‘ডন’ লুকে শাহরুখ খানের প্রত্যাবর্তন নিয়ে যখন দর্শকদের উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এলো আরও একটি বড় খবর। প্রায় দুই দশক আগে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘ম্যায় হু না’ ফিরছে নতুন কিস্তিতে ‘ম্যায় হু না ২’ নামে ।  সবচেয়ে আনন্দের বিষয়, দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও পরিচালক ফারাহ খান।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘ম্যায় হু না ২’-এ শাহরুখ খানকে দেখা যাবে ডাবল রোলে। ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ এর পর এই জুটি আবার এক হচ্ছে। এর আগে ‘ম্যায় হু না’ ও ‘ওম শান্তি ওম’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তারা।

দুই দশক পর ফিরছে ‘ম্যায় হু না ২’
ছবি: সংগৃহীত

জানা গেছে, ফারাহ খান অনেকদিন ধরেই সিক্যুয়েল তৈরির কথা ভাবছিলেন। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর তা শাহরুখকে শোনানো হলে তিনি গল্পটি পছন্দ করেন। ছবিতে শাহরুখের দুটি চরিত্র দেখতে প্রায় একই হলেও ব্যক্তিত্বে থাকবে সম্পূর্ণ ভিন্নতা। এই ব্যতিক্রমী দিকটিই নাকি তাকে প্রজেক্টটিতে আগ্রহী করেছে।

প্রথম ছবির মতো এবারও দেশপ্রেম গল্পের গুরুত্বপূর্ণ অংশ হবে। বর্তমান সময়ের আন্তর্জাতিক বাস্তবতা ও ভারতের চ্যালেঞ্জগুলো গল্পে তুলে ধরা হবে। অ্যাকশন, কমেডি ও ড্রামার পাশাপাশি প্রথম পর্বের কিছু জনপ্রিয় শিল্পীকেও ফেরানোর পরিকল্পনা রয়েছে।

দুই দশক পর ফিরছে ‘ম্যায় হু না ২’
শাহরুখ খান, ছবি: সংগৃহীত

এদিকে ‘কিং’ সিনেমার শুটিং শেষ করেই শাহরুখ ‘ম্যায় হু না ২’-এর প্রস্তুতিতে বসবেন। সব ঠিক থাকলে ‘কিং’ মুক্তির পরই শুরু হবে এই ছবির কাজ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন

আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…
আতাউর রহমান
0
Share