Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

মা হওয়ার প্রশ্নে নীরবতা ভাঙলেন বুবলী

মা হওয়ার প্রশ্নে নীরবতা ভাঙলেন বুবলী
শবনম বুবলী, ছবি: সংগৃহীত

গুঞ্জন নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা যেন থামছেই না। ব্যক্তিগত জীবন, হঠাৎ বিদেশ যাত্রা সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়ায়। এবার মা হওয়ার প্রশ্নে নীরবতা ভাঙলেন বুবলী নিজেই।

শুক্রবার রাজধানীর শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বিস্কিট রংয়ের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী। এ পোশাকে নায়িকার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। সেখানে নিজের ব্যক্তিগত জীবন এবং সাম্প্রতিক গুঞ্জন নিয়ে কথা বলেন বুবলী। তিনি জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য সময় ও উপযুক্ত পরিবেশ প্রয়োজন।

মা হওয়ার প্রশ্নে নীরবতা ভাঙলেন বুবলী
 শবনম বুবলী, ছবি: সংগৃহীত

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে বুবলী বলেন, এসব বিষয় খুবই ব্যক্তিগত। তাই যখন তিনি এ নিয়ে কথা বলবেন, তখন সবাইকে সম্মান রেখেই বলবেন। তিনি একটি শান্ত ও সুস্থ পরিবেশ চান এবং আশা করেন, সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবেন।

আসন্ন ভালোবাসা দিবস নিয়ে নিজের ভাবনার কথাও জানান এই অভিনেত্রী। বুবলীর ভাষায়, ভ্যালেন্টাইন মানেই তার কাছে প্রিয় মানুষগুলো। তিনি প্রতিদিনকেই ভালোবাসার দিনের মতো করে কাটাতে চান। তবে বিশেষ পরিকল্পনাও থাকবে বলে জানান তিনি। পাশাপাশি দর্শক, পরিবার ও ভক্তদের ভালোবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

মা হওয়ার প্রশ্নে নীরবতা ভাঙলেন বুবলী
 শবনম বুবলী, ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে শাকিব খানের নাম জড়িয়ে তার বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে বুবলী বলেন, সবকিছুরই একটি সময় থাকে। যেহেতু এটি একটি ব্র্যান্ডের অনুষ্ঠান, তাই এখানে স্পর্শকাতর বিষয়ে কথা বলা তিনি উপযুক্ত মনে করেন না।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, দর্শকদের জানার আগ্রহ থাকবেই এবং সংবাদমাধ্যম সে অনুযায়ী কাজ করবে এটা স্বাভাবিক। তবে তিনি আশা করেন, সবাই যেন সম্মান বজায় রেখে শিল্পী ও শিল্পীদের বিষয়গুলো উপস্থাপন করেন, যেভাবে এতদিন করে আসছেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share