Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

পদবী বদলে তাহসানের ছবি মুছলেন রোজা

তাহসানের ছবি মুছলেন রোজা
তাহসান খান ও রোজা আহমেদ, ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামে বড় পরিবর্তন রোজা আহমেদের

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের ব্যক্তিগত জীবন ফের আলোচনায় এসেছে। পদবী বদলে তাহসানের ছবি মুছলেন রোজা এমন শিরোনামেই এখন আলোচনা তুঙ্গে। দ্বিতীয় বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তার দাম্পত্য জীবনের ইতি ঘটে। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের খবর আগেই জানা গেলেও এবার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে রোজার সাম্প্রতিক পদক্ষেপে।

পদবী বদলে তাহসানের ছবি মুছলেন রোজা
রোজা আহমেদ, ছবি: সংগৃহীত

সম্প্রতি রোজা আহমেদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাহসানের সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন। পাশাপাশি নিজের নামের সঙ্গে থাকা ‘খান’ পদবিটিও সরিয়ে দিয়েছেন। আগে যেখানে তার প্রোফাইল নাম ছিল ‘রোজা আহমেদ খান’, সেখানে এখন শুধুই ‘রোজা আহমেদ’ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিবর্তন দুজনের বিচ্ছেদকে আরও পরিষ্কার করে দিয়েছে।

পদবী বদলে তাহসানের ছবি মুছলেন রোজা
তাহসান খান ও রোজা আহমেদ, ছবি:সংগৃহীত

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

পদবী বদলে তাহসানের ছবি মুছলেন রোজা
তাহসান খান ও রোজা আহমেদ, ছবি: সংগৃহীত

এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান। প্রায় ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে, যদিও তার আগের দুই বছর তারা আলাদা ছিলেন। সেই সংসারে তাহসানের একটি কন্যাসন্তান রয়েছে আইরা তাহরিম খান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share