Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ৮, ২০২৬

চিত্রনায়ক রিয়াজের মৃত্যু নিয়ে গুজব

চিত্রনায়ক রিয়াজের মৃত্যু নিয়ে গুজব
চিত্রনায়ক রিয়াজ , ছবি: সংগৃহীত

রিয়াজের মৃত্যু সংবাদে যা জানাল পরিবার

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই চিত্রনায়ক রিয়াজের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।  এতে ভক্তদের মধ্যে তৈরি হয় আতঙ্ক।  কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মেও একই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়।  তবে, পরিবার নিশ্চিত করেছে নায়ক রিয়াজের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

বুধবার রাতে রিয়াজের স্ত্রী জানান, তিনি জীবিত আছেন এবং সুস্থ রয়েছেন। যেখানে আছেন, ভালো আছেন। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন।

চিত্রনায়ক রিয়াজের মৃত্যু নিয়ে গুজব
চিত্রনায়ক রিয়াজ , ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন রিয়াজ

জানা গেছে, গত বছরের আগস্টে ছাত্রজনতার আন্দোলনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন এই ঢালিউড অভিনেতা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রিয়াজের কোনো প্রকাশ্য উপস্থিতি নেই। চলচ্চিত্রাঙ্গনের সঙ্গেও বর্তমানে তার তেমন যোগাযোগ নেই। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি।

দীর্ঘদিন ধরে রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। ফলে তার সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি।  এ কারণেই হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তা নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়।

চিত্রনায়ক রিয়াজের মৃত্যু নিয়ে গুজব
চিত্রনায়ক রিয়াজের মৃত্যু নিয়ে গুজব , ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের। এরপর টানা দুই দশকের বেশি সময় ধরে তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে কাজ করেন। বহু ব্যবসা সফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। সর্বশেষ ২০২২ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এরপর আর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

ঢালিউডের নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস আবারও ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির তিক্ততা…
ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
0
Share