Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

মিস ইউনিভার্সে কারচুপি অভিযোগ – দুই বিচারকের পদত্যাগে তোলপাড়

মিস ইউনিভার্সে কারচুপি অভিযোগ
মিস ইউনিভার্স প্রতিযোগিতা

চূড়ান্ত পর্বের আগে মিস ইউনিভার্স ঘিরে তুমুল বিতর্ক

থাইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’ এর ৭৪তম আসর।  তবে, মিস ইউনিভার্সে কারচুপি অভিযোগ এ শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিতর্কের জেরে দুই বিচারকের পদত্যাগে ইভেন্টকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তাপ।  কারচুপির অভিযোগ এনে মূল বিচারক দলের দুই সদস্য হঠাৎ পদত্যাগ করেছেন। তাদের মধ্যে একজন প্রতিযোগিদের নিয়ে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছেন।

মিস ইউনিভার্সে কারচুপি অভিযোগ
থাইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা

বিবিসির প্রতিবেদন বলছে, শুক্রবার থাইল্যান্ডের পাক ক্রেটে হবে মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। তার আগেই মূল আট সদস্যের জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ। মঙ্গলবার ইনস্টাগ্রামে তিনি দাবি করেন, তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। এ বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বলেও উল্লেখ করেন।

প্রতিযোগীর সঙ্গে বিচারকের ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ

হারফুশ আরও অভিযোগ করেন, ওই অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে, এই জুরি কীভাবে সিদ্ধান্ত নেবে বা মূল প্যানেলকে কীভাবে পাশ কাটানো হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ওমর হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পর আরেক বিচারক সরে দাঁড়ান। তিনি ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে।  তিনি জানান, ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণেই’ তিনি প্যানেল ছেড়েছেন। এতে জুরি বোর্ডে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

এর আগে, আরও একটি বিতর্কে জড়ায় এবারের মিস ইউনিভার্স আসর। থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন কয়েকজন প্রতিযোগী। সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ তৈরি হয় বিশ্বজুড়ে।

মিস ইউনিভার্সে কারচুপি অভিযোগ
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা

বিশ্ব সুন্দরীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাংলাদেশের মিথিলা

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি জনপ্রিয়তার বিচারেও মিথিলা এখন শীর্ষের একেবারে দোরগোড়ায়।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

ডব্লিউবি, প্যারামাউন্ট ও নেটফ্লিক্স হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সকে কিনবে প্যারামাউন্ট…
নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট
0
Share