Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

সার্টিফিকেশন বোর্ডে পাস করল আরেফিন শুভর ‘নীলচক্র’

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সার্টিফিকেট পেয়েছে আরিফিন শুভর ‘নীলচক্র’। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন সিনেমাটি। এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মিঠু খান। এরইসঙ্গে নির্মাতা জানালেন, সিনেমাটি আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে।

নির্মাতা বললেন, ‘সিনেমাটি আগেই মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে তখন ভিএফএক্স-এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি। এবার আমরা ঈদুল আজহার জন্য প্রস্তুত হচ্ছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা নামব’।  

এর আগে ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে আরিফিন শুভ ইঙ্গিতে দিয়েছেন প্রেক্ষাগৃহে আসছেন তিনি। যদিও ওই ভিডিও ক্লিপসে শুভ কোথাও জানাননি কী নিয়ে আসছেন তিনি?

তবে জানা গেছে ক্লিপসটি ‘নীলচক্র’ সিনেমার মুক্তির কৌশলগত ঘোষণা। সিনেমার গল্পটি মূলত প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে যাওয়া নতুন প্রজন্ম ও তাদেরকে নানা ফাঁদে ফেলে নানান গোস্টহীর কার্যসিদ্ধি করে নেয়ার গল্প। প্রযুক্তির এই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে সাসপেন্স থ্রিলার সিনেমা নীলচক্র।  

নির্মাতা মিঠু খানের সঙ্গে ‘নীলচক্র’ এর যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। সিনেমাটিতে মূখ্য চরিত্রে আছেন আরিফিন শুভ। তার সঙ্গে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত ‘নীলচক্র’ সিনেমাটি ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে প্রিমিয়ার হয়। সিনেমার আরেকটি চমক কণ্ঠশিল্পী বালাম। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে এই সংগীতশিল্পীকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি’ জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি
0
Share