Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ মুক্তি পাচ্ছে পাকিস্তানে

শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘দেয়ালের দেশ’ মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। আগামীকাল থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছেন যুক্তরাষ্ট্রের এভেইল এন্টারটেইনমেন্ট।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন ২’ দিয়ে  গত বছর থেকে পাকিস্তানের প্রেক্ষাগৃহে শুরু হয়েছে বাংলা সিনেমা মুক্তি। এরপর দেশটির প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’।

সরকারি অনুদানে দেয়ালের দেশ বানিয়েছেন মিশুক মনি। পাকিস্তানে মুক্তির বিষয়টি নিশ্চিত করে নির্মাতা মিশুক মনি বলেন, ‘দেয়ালের দেশ আমার প্রথম সিনেমা। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। বাংলাদেশের পাশাপাশি অনেক দেশেই মুক্তি পেয়েছে এটি। কাল মুক্তি পাচ্ছে পাকিস্তানে। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’

দুই যুবক-যুবতীর ব্যতিক্রম রসায়ন নিয়ে নির্মিত হয়েছে দেয়ালের দেশ। এতিমখানায় মানুষ হওয়া বৈশাখ চালচুলোহীন, খামখেয়ালি। বাসে বাসে লিফলেট বিলি করা মেয়ে নহরকে তার ভালো লাগে। প্রেম হয়ে যায় তাদের। কিন্তু স্বভাব বদলায় না বৈশাখের। জুয়া আর নেশায় ডুবে থাকে। ডেলিভারি ম্যানের চাকরি নিলেও জেলে যেতে হয় তাকে। সব হারিয়ে বৈশাখ কাজ নেয় মর্গে। একদিন একটা লাশ আসে মর্গে। কফিন খুলে বৈশাখ দেখে, এটা তাঁর প্রেমিকা নহরের লাশ। এখান থেকেই ছবির মূল গল্প শুরু হয়। শরিফুল রাজ ও বুবলী ছাড়া এতে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share