Sunday, November 1, 2026

ভাতিজার মৃত্যুতে হানি সিং বললেন, ‘আমার অন্ধকার দশক’

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

শোকের ছায়া নেমে এসেছে গায়ক ইয়ো ইয়ো হানি সিংয়ের পরিবারে। রোববার ভোররাতে পাঞ্জাবের জলন্ধরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাঁর ভাতিজা বিদিত ওলাক। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিদিতের বন্ধু আরাভ তালওয়ারও।

জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। গাড়িতে ছিলেন মোট পাঁচজন। বিএমসি চৌক থেকে বিএসএফ চৌকের দিকে যাওয়ার পথে পুলিশ লাইনস এলাকার কাছে ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা পুরসভার ট্রাক্টর-ট্রলির সঙ্গে তাঁদের ফোকসভাগেন গাড়ির সংঘর্ষ হয়।

বরাদরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিল চৌধুরী জানান, ভোর তিনটার দিকে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ফ্লাইওভারে পরিচ্ছন্নতার কাজে ট্রলিটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। গাড়ির বাকি তিন আরোহী বাড়ি ফিরে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গায়ক ইয়ো ইয়ো হানি সিং

ইনস্টাগ্রামে শোকবার্তা

ইনস্টাগ্রাম স্টোরিতে ভাতিজার মৃত্যুর খবর নিশ্চিত করে শোক জানিয়েছেন হানি সিং। তিনি লিখেছেন, এটা তাঁর জন্য ‘অন্ধকার দশক’, ভাতিজাকে হারানো বিধ্বংসী। এই কঠিন সময়ে ভোলেনাথের কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি।

বিদিত ছিলেন পাঞ্জাবি সংগীত প্রতিষ্ঠান স্পিড রেকর্ডসের মালিক দিনেশ ওলাকের ছেলে। আরাভ তালওয়ার ছিলেন স্থানীয় মিষ্টি প্রতিষ্ঠান পাপ্পি সুইটসের মালিকের ছেলে।

মঞ্চে গান গাইছেন হানি সিং

সূত্র: টাইমস নাউ

Share

Read more

Local News