Saturday, October 31, 2026

শরিফুল রাজকে আইনি নোটিশ

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’ এর স্বত্বাধিকারী শাহরিন আক্তার। চুক্তি অনুযায়ী নির্ধারিত ঈদে অন্য সিনেমায় যুক্ত হওয়ার সুযোগ না থাকলেও রাজ নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে অভিযোগ প্রযোজকের। এ ঘটনায় তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে শরিফুল রাজের কাছে এই নোটিশ পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

শরিফুল রাজকে আইনি নোটিশ
শরিফুল রাজ, ছবি: সংগৃহীত

এ বিষয়ে শাহরিন আক্তার সমকালকে বলেন, শরিফুল রাজের সঙ্গে চুক্তি হয়েছিল, ঈদুল ফিতরে তিনি অন্য কোনো সিনেমায় কাজ করতে পারবেন না। তিন মাস সময় নিয়ে সবকিছু জেনে-বুঝেই তিনি ‘ঠিকানা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। এ জন্য তাঁকে সাইনিং মানির এক-চতুর্থাংশও দেওয়া হয়েছে।

প্রযোজকের অভিযোগ, চুক্তির পর তিনি জানতে পারেন, নির্মাতা তানিম নূরের একটি সিনেমায় কাজ করছেন রাজ। সেটিও ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। বিষয়টি মেনে নিলেও সম্প্রতি আরও একটি সিনেমায় রাজের চুক্তিবদ্ধ হওয়ার খবর পান তিনি।

শাহরিন বলেন, এক ঈদে একজন নায়কের তিনটি সিনেমা মুক্তি পেলে তাঁর প্রযোজিত সিনেমাটি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। কারণ, ‘ঠিকানা’র গল্পই তৈরি হয়েছে শরিফুল রাজকে কেন্দ্র করে। তাঁকে ছাড়া অন্য কোনো নায়ককে নিয়ে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা তাঁদের নেই।

তিনি আরও জানান, সিনেমাটির পেছনে এরই মধ্যে ৪০ লাখ টাকার বেশি খরচ হয়েছে। শুটিং শুরুর জন্য গত তিন মাস ধরে রাজের কাছে শিডিউল চাওয়া হলেও তিনি সময় দিচ্ছেন না বলে অভিযোগ প্রযোজকের। পাশাপাশি বিভিন্ন জায়গায় সিনেমাটি নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন বলেও দাবি করেন শাহরিন আক্তার। এসব কারণে শেষ পর্যন্ত আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

শরিফুল রাজকে আইনি নোটিশ
শরিফুল রাজ, ছবি: সংগৃহীত

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে শরিফুল রাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে প্রযোজকের অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে শরিফুল রাজ অভিনীত হরর-রোমান্টিক সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। এতে তাঁর বিপরীতে অভিনয় করবেন সাবিলা নূর। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা ‘কানাভুলো প্যারাডক্স’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করবেন আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকার। এ ছাড়া নির্মাতা সৈয়দ শাকিলের আরও একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে রাজের।

Share

Read more

Local News