Saturday, October 31, 2026

ইতিহাসের অন্ধকার অধ্যায় নিয়ে চরকির থ্রিলার সিরিজ ‘ফেউ’

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

ইতিহাসের অন্ধকার অধ্যায় নিয়ে চরকির থ্রিলার সিরিজ ‘ফেউ’ । বাংলাদেশের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়, উদ্বাস্তুদের জীবনসংগ্রাম আর ক্ষমতার রাজনীতি সব মিলিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ফেউ’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই ঐতিহাসিক থ্রিলার সিরিজটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। সাত পর্বের সিরিজটি পরিচালনা করেছেন সুকর্ণ শাহেদ ধীমান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, তানভীর অপূর্বসহ আরও অনেকে।

সিরিজটির গল্পের কেন্দ্রে রয়েছে ১৯৭৯ সালের মারিচঝাঁপি হত্যাকাণ্ড। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে উদ্বাস্তুদের ওপর সংঘটিত এই ঐতিহাসিক ঘটনাকে সিরিজে ‘ডুমুরঝাঁপি’ নামে উপস্থাপন করা হয়েছে। গল্পটি এগিয়েছে দুটি ভিন্ন সময়ের ঘটনাকে কেন্দ্র করে ১৯৭৯ ও ২০০২ সাল।

১৯৭৯ সালের গল্পে দেখা যায়, চঞ্চল চৌধুরী অভিনীত সুনীল সরকার মংলার একটি গির্জার সঙ্গে যুক্ত একজন ধর্মযাজক। ডুমুরঝাঁপির উদ্বাস্তুদের দুর্দশা দেখে তিনি তাঁদের পাশে দাঁড়ান। তাঁদের জীবনসংগ্রাম ক্যামেরায় ধারণ করে ছবিগুলো প্রকাশের ব্যবস্থা করেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ। অন্যদিকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু মার্শাল (মোস্তাফিজুর নূর ইমরান) জড়িয়ে পড়ে সুন্দরবনের জলদস্যুতায়। রাজনৈতিক অবরোধ, সংঘাত ও সহিংসতার মধ্যে একসময় খবর আসে, সুনীল মারা গেছেন।

এরপর গল্পের সময় এগিয়ে যায় ২০০২ সালে। মংলায় আসেন বিদেশি এক যাজক ফাদার ফ্রান্সিসকো। তাঁর দাবি, সুনীল এখনো বেঁচে আছেন। এই খবর সুনীলের ছেলে ড্যানিয়েলকে বাবার খোঁজে এক অন্ধকার জগতে টেনে নেয়। বাবার সন্ধানের পাশাপাশি তাকে খুঁজতে হয় অতীতের রাজনৈতিকভাবে সংবেদনশীল কিছু ছবি। এই অনুসন্ধানে সামনে আসে ক্ষমতালোভী রাজনীতিবিদ, বিদেশি এজেন্ট ও প্রভাবশালী ব্যবসায়ীদের নানা ষড়যন্ত্র।

থ্রিলার সিরিজ ‘ফেউ’
থ্রিলার সিরিজ ‘ফেউ’

সিরিজে সুনীল সরকারের চরিত্রে চঞ্চল চৌধুরী, মার্শালের ভূমিকায় মোস্তাফিজুর নূর ইমরান, কাজী চরিত্রে তারিক আনাম খান এবং ড্যানিয়েলের চরিত্রে তানভীর অপূর্ব অভিনয় করেছেন। আরও রয়েছেন হোসেন জিবন ও তাহমিনা অথৈ।

‘ফেউ’ শব্দটি একটি আঞ্চলিক শব্দ থেকে এসেছে, যার অর্থ পিছু নেওয়া বা অনুসরণকারী। কখনো কখনো সরকারি তথ্যদাতা বা গুপ্তচর বোঝাতেও শব্দটি ব্যবহৃত হয়। সিরিজটি নির্মাণের আগে প্রায় পাঁচ বছর গবেষণা করেছেন পরিচালক এবং চিত্রনাট্যের ১৭টি খসড়া তৈরি করেছেন।

২০২৫ সালের ৩০ জানুয়ারি চরকিতে মুক্তি পেয়েছিল সাত পর্বের ঐতিহাসিক থ্রিলার সিরিজ ‘ফেউ’। এবার সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে চরকি। সম্প্রতি নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে ‘ফেউ কমপ্লিট সাগা’ নামে পরবর্তী কিস্তির ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। ফলে প্রথম সিজনের অসমাপ্ত গল্প ও রহস্যের পরিণতি জানতে দর্শকদের অপেক্ষা এখন নতুন সিজন ঘিরে। তবে এর মুক্তির তারিখ এখনো প্রকাশ করেনি চরকি।

Share

Read more

Local News