Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

কেমন আছেন অভিনেত্রী রওশন আরা?

অভিনেত্রী রওশন আরা হোসেন | ছবি: ফেসবুক

ভালো নেই একসময়ের মঞ্চ ও টেলিভিশন নাটকের ব্যস্ত অভিনেত্রী রওশন আরা হোসেন। গুরুতর পারকিনসনস রোগে ভুগছেন তিনি। ২৪ সেপ্টেবর অভিনয়শিল্পীর অসুস্থতার খবরটি নিশ্চিত করেছে তার ছেলে তাশফিন হোসেন।

বর্ষীয়ান অভিনেত্রী রওশন আরা বর্তমানে কানাডা ও যুক্তরাষ্ট্রে দুই ছেলে-মেয়ের কাছে মিলিয়ে বসবাস করেন। গণমাধ্যমের সাথে আলাপে কানাডার ক্যালগ্যারিতে থাকা অভিনেত্রীর ছেলে জানিয়েছেন, ‘আম্মার শরীরটা মোটেও ভালো নয়। খুবই খারাপ। আম্মা পারকিনসনস রোগে ভুগছেন দুই বছরের বেশি সময় ধরে। ভালো করে কথা বলতে পারেন না। চলতে তো পারেনই না।’

রওশন আরা হোসেন ও জামালউদ্দিন হোসেন | ছবি : ফেসবুক

ভালো নেই রওশন আরা হোসেনের স্বামী অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেনও। বাবার শারীরিক অবস্থা জানিয়েছে তাশফিন হোসেন জানান, ‘বাবা বর্তমানে কানাডার ক্যালগ্যারির রকি ভিউ হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন। গেল বুধবার (১৮ সেপ্টেম্বর) আমার কাছে বেড়াতে আছেন বাবা-মা। এর মাঝে বাবা হঠাৎ অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এবং পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন বাবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবে শ্বাস–প্রশ্বাস নিতে পারছেন না।’

তাশফিন জানান, ‘বাবার বয়স এখন ৮১। এর আগেও তার দুইবার স্ট্রোক হয়েছে। আসলে কোভিডের সময় আব্বার প্রোস্টেট ক্যানসার হয়েছিল। ওইটার পর থেকে আব্বাকে দেখছি না যে তিনি একটানা বেশ কয়েক দিন ভালো থাকছেন। কিছুদিন পরপরই তিনি অসুস্থ হয়ে পড়ছেন।’

উল্লেখ্য, অভিনয়শিল্পী রওশন আরা হোসেনের স্বামী দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের একসময়ের ব্যস্ত অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন। এই অভিনয়শিল্পী দম্পতি একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share