Wednesday, October 28, 2026

মা হারালেন চিত্রনায়িকা পপি – চলচ্চিত্র অঙ্গনে শোক

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

মা হারালেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত নায়িকা সাদিকা পারভীন পপি। তাঁর মা মরিয়ম বেগম মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগ আর বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ১৪ অক্টোবর গুলশানের নিকেতনের বাসায় স্ট্রোক করলে তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি চলছিল, তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক বদিউল আলম খোকন।

ঢাকায় জানাজা দাফন খুলনায়

বুধবার ভোরে ঢাকায় মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মরদেহ নেওয়া হচ্ছে খুলনায় তাঁদের গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, মৌসুমী ও পপি সম্পর্কে চাচাতো বোন, সেই সূত্রে ১৯৯৭ সাল থেকে তিনি মরিয়ম বেগমকে আম্মা বলে ডাকতেন। তাঁর জন্য জান্নাত কামনা করেছেন তিনি।

পপির অভিনয়ে অভিষেক ১৯৯৭ সালে, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমা দিয়ে। অল্প সময়েই দর্শকের নজর কেড়েছিলেন তিনি, বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সামাজিক গল্পের ছবিতেও কাজ করেছেন। তবে অনেক দিন ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন এই অভিনেত্রী, চলচ্চিত্রের সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ প্রায় নেই বললেই চলে। মায়ের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Share

Read more

Local News