Thursday, October 29, 2026

ঢাকায় নুসরাত ফতেহ আলী খানের স্মরণে কাওয়ালি সন্ধ্যা

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

কিংবদন্তি সুফি সংগীতশিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কাওয়ালি সন্ধ্যা। আগামী ৭ নভেম্বর রাজধানীর কেআইবি অডিটরিয়ামে বসবে ‘ইশক-এ-নুসরাত’ শীর্ষক এই আয়োজন। ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কাওয়ালি পরিবেশনার পাশাপাশি থাকবে সুফি নৃত্য ও বিশেষ প্রদর্শনী।

অনুষ্ঠানে কাওয়ালি পরিবেশন করবে দেশের জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ এবং দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’। এ ছাড়া ‘এইচইউ সুফি ট্রুপ’-এর পরিবেশনায় থাকবে সুফি নৃত্য। সংগীত ও নৃত্যের সমন্বয়ে দর্শকদের জন্য ভিন্নধর্মী এক সন্ধ্যার আয়োজন করছেন উদ্যোক্তারা।

আয়োজনটি নিয়ে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসেন বলেন, ‘ইশক-এ-নুসরাত কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তার সংগীতের চিরন্তন আবেদন উদ্‌যাপনের একটি বিশেষ উদ্যোগ। বাংলাদেশের দর্শকদের কাছে কাওয়ালি ও সুফি সংগীতের সৌন্দর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে এই সংগীতধারার প্রতি আগ্রহ তৈরি করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।’

ঢাকায় নুসরাত ফতেহ আলী খানের স্মরণে কাওয়ালি সন্ধ্যা
ছবি: সংগৃহীত

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শকদের জন্য অডিটরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে থাকবে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট প্রদর্শনী। পুরো ভেন্যু সাজানো হবে সুফি আবহে।

দর্শকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন আয়োজকেরা। পরিবার নিয়ে অনুষ্ঠান উপভোগের উপযোগী পরিবেশের পাশাপাশি পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রাখার প্রস্তুতি চলছে। আরামদায়ক ও অন্তরঙ্গ পরিবেশ নিশ্চিত করতে আসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। অনুষ্ঠানের টিকিটের দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে।

আয়োজকদের প্রত্যাশা, সুফি ও কাওয়ালি সংগীতের অনুরাগী এবং নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে ‘ইশক-এ-নুসরাত’। কিংবদন্তি শিল্পীর সংগীতের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে কাওয়ালি ও সুফি সংগীতের আবেদন তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

Share

Read more

Local News