Thursday, October 29, 2026

পরীমনির জন্মদিনের নাচ, সঙ্গী কে এই ব্যক্তি?

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

জন্মদিনের জমকালো আয়োজন, সংগীতের তালে নাচ আর ভক্তদের উচ্ছ্বাস। সব মিলিয়ে আবারও আলোচনায় অভিনেত্রী পরীমনি। সম্প্রতি নিজের জন্মদিনের অনুষ্ঠানে এক ব্যক্তির সঙ্গে নাচের ভিডিও প্রকাশ করেছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কৌতূহল, পরীমনির নাচের সঙ্গী কে?

প্রতিবছর নিজের জন্মদিন ঘটা করে উদ্‌যাপন করেন পরীমনি। এবারও এর ব্যতিক্রম হয়নি। গত ২৪ অক্টোবর জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন এই অভিনেত্রী। সেখানে অতিথিদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তিনি।

ছবি: সংগৃহীত

জন্মদিনের আয়োজনে পরীমনির নাচ যেন বাড়তি আকর্ষণ। এবারও নাচের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন তিনি। এতে দেখা যায়, তুলনামূলক শান্ত মেজাজের সংগীতের তালে এক ব্যক্তির সঙ্গে নাচছেন পরীমনি। তাঁদের নাচ উপভোগ করছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ভিডিওর শেষ দিকে পরীমনিকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।

ছবি: সংগৃহীত

ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ প্রকাশের পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে। মাত্র এক ঘণ্টায় এর ভিউ চার লাখ ছাড়িয়ে যায়। মন্তব্যের ঘরেও ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ে। একজন লিখেছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন।’ আরেকজনের মন্তব্য, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।’

এর আগে জন্মদিনের এক আয়োজনে লুঙ্গি পরে নেচেছিলেন পরীমনি। এবারও তাঁর নাচের ভিডিও দেখে সেই পুরোনো মুহূর্তের কথা মনে করেছেন অনেকে।

ছবি: সংগৃহীত

ভিডিওতে পরীমনির নাচের সঙ্গী গোলাম হোসেন কিবরিয়া। তিনি একজন ড্যান্স কোরিওগ্রাফার। নিজের ড্যান্স প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি তাঁর একটি ফ্যাশন হাউজও রয়েছে। দীর্ঘদিন ধরে পরীমনির সঙ্গে তাঁর সখ্য রয়েছে। বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে দেখা গেছে।

এদিকে জন্মদিনের আয়োজন থেকে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমনি। তারেক রহমানের পরিচালনায় ছবিটির নাম ‘ফারজানা’। সিনেমাটির শুটিংয়ের কাজও অনেকটা এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে পারে ছবিটি।

Share

Read more

Local News