Sunday, October 25, 2026

টার্গেট ছিলাম আমি, কিন্তু গুলি মিস হয়েছে: আসিফ আকবর

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

রাজধানীর মগবাজারে নিজের কার্যালয়ের সামনে পার্ক করা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (২৪ অক্টোবর) ভোরের এ ঘটনায় গাড়ির ক্ষতি হলেও কেউ হতাহত হননি। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে অন্ধকারে রয়েছেন আসিফ ও তাঁর পরিবার। ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই গায়ক। কেন নিজেকে হামলার লক্ষ্য বলে মনে করছেন তিনি, সিসিটিভি ফুটেজে কী দেখেছেন এবং এ ঘটনায় তাঁর পরিবারের প্রতিক্রিয়াই বা কী, বিস্তারিত জানালেন আসিফ আকবর নিজেই।

ঘটনার সময় ছেলের সঙ্গে কথা বলছিলেন আসিফ। এ কারণে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় কার্যালয়ে থেকে যান তিনি। আর কিছুক্ষণ পরই নিচে নেমে গাড়িতে ওঠার কথা ছিল তাঁর। সেই সময়ের কথা তুলে ধরে এই গায়ক বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই। রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে।’

টার্গেট ছিলাম আমি, কিন্তু গুলি মিস হয়েছে: আসিফ আকবর
ছবি: সংগৃহীত

সন্দেহ করার মতো কেউ নেই: আসিফের স্ত্রী

ঘটনার পর শনিবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু। তিনি জানান, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ। সিসিটিভি ফুটেজে ঘটনার কিছু দৃশ্য দেখার পাশাপাশি গুলির শব্দও শুনেছেন তাঁরা। পরে নিচে থাকা নিরাপত্তাকর্মীর ডাকাডাকিতে ঘটনাস্থলে যান। তবে ততক্ষণে হামলাকারী পালিয়ে যায়।

কারা এ ঘটনা ঘটাতে পারে, সে বিষয়ে তাঁদের কোনো সন্দেহ আছে কি না, জানতে চাইলে সালমা আসিফ মিতু বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি।’

আসিফের জীবনযাপন ও সবার সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কিসের থেকে কী হয়েছে। জানি না, কী হবে। আসিফ এখন ঘুমাচ্ছে। সুস্থ আছে।’

টার্গেট ছিলাম আমি, কিন্তু গুলি মিস হয়েছে: আসিফ আকবর
ছবি: সংগৃহীত

নিজের মতো দেখতে একজনকে দেখেছিলেন আসিফ

আসিফ আকবরের ভাষ্য অনুযায়ী, ভোর ৪টা ৫২ থেকে ৫৪ মিনিটের মধ্যে গুলির ঘটনা ঘটে। তখন তিনি নিজের কার্যালয়ে বসে সিসিটিভি ফুটেজ দেখছিলেন। গুলির শব্দ শুনতে না পেলেও ক্যামেরায় নিজের মতো দেখতে একজনকে হাঁটতে দেখেন।

এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘যখন ঘটনাটা ঘটে আমি অফিসে ছিলাম। তখন সিসিটিভিতে দেখছিলাম, শুধু গুলির শব্দটা পাইনি। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ কিংবা ৫৪ মিনিট হবে। সেসময় আমার গাড়িতে কেউই ছিল না।’

ছেলের সঙ্গে কথা বলার কারণে আরও কিছুক্ষণ কার্যালয়ে অবস্থান করছিলেন তিনি। তাঁর ধারণা, সিসিটিভিতে দেখা ওই ব্যক্তিকে তাঁকে ভেবে দুর্বৃত্তরা গুলি চালিয়ে থাকতে পারে।

আসিফ বলেন, ‘আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরো কিছুক্ষণ ছিলাম। আমি তখন সিসিটিভি ক্যামেরাতে দেখছিলাম, ওই সময় ঠিক আমার মতো একজন হেঁটে যাচ্ছিল, তারা হয়তো আমি ভেবে গুলিটা করে দিয়েছে।’

সিএনজিতে এসে গাড়ি লক্ষ্য করে গুলি

মগবাজারের বিশাল সেন্টারের নিচতলার পার্কিং এলাকায় রাখা ছিল আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িটি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শনিবার ভোর পৌনে ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে আসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। এরপর গাড়ি লক্ষ্য করে একটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাতিরঝিল থানা-পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে বাসায় ফেরেন আসিফ। পরে ওষুধ খেয়ে বিশ্রাম নেন তিনি। বিকেলে ঘুম থেকে উঠে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই সংগীতশিল্পী। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তিনি সুস্থ আছেন। পাশাপাশি পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলেও জানান তিনি।

তবে কে বা কারা গুলি চালিয়েছে, এর উদ্দেশ্য কী কিংবা এর পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আসিফ আকবরকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কি না, সেটিও তদন্তে নিশ্চিত হতে হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

Share

Read more

Local News