Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

শাকিব মিমির লাগে ‘উরাধুরা’ গানের শেষ দৃশ্যে চমক

‘লাগে উরাধুরা’ গানের দৃশ্যে প্রীতম হাসান, মিমি চক্রবর্তী, শাকিব খান ও রায়হান রাফি | ছবি: ফেসবুক

‘তুফান’ সিনেমার টিজ দিয়ে দর্শকদের তাক লাগিয়েই থেমে নেই নির্মাতা রায়হান রাফি। এবার ২৮ মে প্রকাশিত সিনেমার প্রথম গান ‘লাগে উরাধুরা’-শেষে দিয়েছেন অপ্রত্যাশিত এক চমক।

‘লাগে উরাধুরা’। ২ মিনিট ৪৫ সেকেন্ডের গানটি ছিল দারুণসব চমকে ভরপুর। নায়িকা মিমি চক্রবর্তীর সাথে আলো-ঝলমলে ড্যান্সফ্লোর মাতিয়েছেন শাকিব খান। গানের কণ্ঠ ও সংগীতায়োজনের পাশাপাশি মিউজিক ভিডিওতে দেখা দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। ‘লাগে উরাধুরা’ গানের শেষভাগে বিশেষ চমক হিসেবে দেখা মেলে নির্মাতা রায়হান রাফির।

‘লাগের উরাধুরা’ গানের দৃশ্য কোলাজ করা | ছবি: ফেসবুক

গানে নিজের উপস্থিতির একটি স্থিরচিত্র শেয়ার করে নির্মাতা নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে! আগ্রিম টিকেট বুকিংএর জন্য প্রস্তুতি নিয়ে নিন সবাই, আসছে তুফান।’

রায়হান রাফি’র ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট | ছবি: ফেসবুক

‘লাগে উরাধুরা’ গানটির সুর সবার অতি পরিচিত বাউল রাজ্জাক দেওয়ানের লেখা-সুর করা ‘আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে’র আদলে করা হয়েছে। স্বচ্ছতার জন্য গানের ডেসস্ক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নাম উল্লেখ করতে ভোলেননি টিম ‘তুফান’।

উল্লেখ্য, এরই মধ্যে শেষ হয়েছে তুফান ছবির শুটিং। শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও এপার বাংলার মাসুমা রহমান নাবিলা। এছাড়াও খলনায়ক হিসেবে থাকছেন ‘হাওয়া’ খ্যাত চঞ্চল চৌধুরী।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share