Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ধেয়ে এলো ‘তুফান’ শাকিব!

সর্তকবার্তার পর পর ৭ মে বিকালে যথারীতি ঝড়ের বেগে প্রকাশ্যে এলো ‘তুফান’ সিনেমার টিজার।

১ মিনিট ২১ সেকেন্ডের একটি টিজারই যেনো আভাস দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সকল রেকর্ড ভেঙ্গে লন্ডভন্ড করে দিবে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘তুফান’।  ৭ মে আলফা আই, চরকি ও এসভিএফ-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় টিজারটি। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্যরকমের এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে।

টিজার নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, ‘তুফান এমন একটা ছবি যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন ভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। তুফান তেমন একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার স্কেলটাকে অনেক হাই করবে। বলা যায় তুফান আমার লাইফের একটা ড্রিম প্রজেক্ট। সেই সাথে শাকিব ভাইকে এই সিনেমার সাথে পাওয়াটাও আশীর্বাদ।’

এসভিএফ-এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বেশ আনন্দিত সিনেমার টিজার ও কাজ নিয়ে।  

তাদের ভাষ্য, ‘বড় পর্দা মানেই শাকিব খান। আসন্ন ঈদ-উল-আযহায় প্রেক্ষাগৃহ কাঁপাতে তিনি আসবেন। সাথে চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ আরও অনেকেই থাকবেন। ‘তুফান’ দর্শকের মধ্যে ঝড় তুলবে বলে আমরা আশাবাদী।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share