Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

পিতৃত্বকালীন ছুটিতে রণবীর

রণবীর-দীপিকার পোস্ট ইন্সটাগ্রাম থেকে | ছবি: ইন্সটাগ্রাম

 পাঁচ বছরের দাম্পত্যজীবনে প্রথম সন্তানের অপেক্ষায় রণবীর-দীপিকা জুটি। আর এখন নিজের পুরোটা সময় পরিবারকে দিতে চান বলিউড অভিনেতা রণবীর সিং। তাই তো পিতৃকালীন কর্মবিরতি নিতে যাচ্ছেন তিনি।

দীপিকা জানিয়েছেন আসছে সেপ্টেম্বরে নতুন অতিথি আসছে তাদের ঘরে, প্রায় সাত মাস বাকি। কিন্তু এখনই ছুটির মেজাজে রণবীর সিং। প্রায় এক বছরের লম্বা বিরতি নিতে চলেছেন তিনি। জানা গেছে, সেপ্টেম্বর থেকে নতুন বছর পর্যন্ত হাতে আর কোনো কাজ রাখছেন না রণবীর।

আগামী বছর পুরোদমে নতুন কাজে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছেন এই অভিনেতা। তার হাতে আছে ‘বৈজু বাজওয়া’, ‘ডন থ্রি’, ‘শক্তিমান’-এর মত ছবি।

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাডুকোন। পাঁচ বছরের দাম্পত্যের পর জীবনের এই নতুন অধ্যায় সন্তানের আগমন নিয়ে খুবই উচ্ছ্বসিত তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share