Friday, October 2, 2026

স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে আসছে ‘আন্ধার’

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’ পূর্বঘোষিত ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে না। ভিএফএক্সের মানের সঙ্গে কোনো আপস করতে না চাওয়ায় সিনেমাটির মুক্তি পিছিয়ে আগামী বছর ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ ছাড়াই স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন মুক্তির তারিখ ঘোষণা করেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী। ভিডিও বার্তায় চঞ্চল চৌধুরী দর্শকদের উদ্দেশে বলেন,

আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এখনও আছেন আর কিছুদিন সঙ্গে থাকেন।

মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে রায়হান রাফী বলেন, চাইলে ১৬ অক্টোবরই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে ভিএফএক্সের মান খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। নির্মাণ মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিতে চান না তিনি। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামী বছর ঈদ ছাড়াই ২৬ মার্চ ‘আন্ধার’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় নির্ধারিত সময়ে মুক্তি দেওয়া হচ্ছে না। নির্মাতার ভাষ্য, দর্শকদের মানসম্মত কাজ উপহার দিতেই মুক্তির জন্য আরও সময় নেওয়া হচ্ছে।

২২১বি ফিল্মসের ব্যানারে নির্মিত ‘আন্ধার’ একটি ভৌতিক সিনেমা। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। এ ছাড়া রয়েছেন মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ আরও অনেকে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের অক্টোবর বা ডিসেম্বর নয়, আগামী বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।

Share

Read more

Local News