Friday, October 2, 2026

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসছে ঈদে

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

অ্যাকশন, রোমাঞ্চ কিংবা গানের চরিত্রের পর এবার প্রেমের গল্পে শাকিব খান। হিমেল আশরাফের নির্মাণে নতুন সিনেমা ‘মহব্বত’-এ দেখা যাবে ঢাকাই সিনেমার এই তারকাকে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশ হয়েছে সিনেমাটির নাম ও প্রথম পোস্টার। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসছে ঈদে
ছবি: সংগৃহীত

প্রেমের গল্পে শাকিব খান

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে একের পর এক অ্যাকশননির্ভর চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’ এ তার চরিত্রগুলো ছিল রুক্ষ ও দুর্ধর্ষ মেজাজের। চলতি বছরের কোরবানির ঈদে ‘রকস্টার’ এ গায়ক চরিত্রেও দর্শকের সামনে এসেছেন তিনি। এবার সেই ধারার বাইরে প্রেমের গল্প নিয়ে পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা।

‘মহব্বত’ নির্মাণ করছেন হিমেল আশরাফ। এর আগে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নির্মাণ করেছেন তিনি। দুটি সিনেমাতেই এই জুটির কাজ দর্শকের নজর কেড়েছে। দুই বছরের বেশি সময় পর আবারও একই নির্মাতার সিনেমায় যুক্ত হলেন শাকিব।

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসছে ঈদে
ফেসবুক থেকে সংগৃহীত

প্রকাশ হলো মহব্বত সিনেমার প্রথম পোস্টার

শাকিবের ‘মহব্বত’-এ অভিনয়ের খবর আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এলো সিনেমাটির নাম। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে টাইটেল এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করেন হিমেল আশরাফ।

পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হেঁটে যাচ্ছেন। তার হাত ধরে রয়েছেন এক তরুণী। পোস্টারের ওপরে লাল অক্ষরে লেখা ‘মহব্বত’। তবে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ভালোবাসা, প্রতিজ্ঞা ও লড়াই

সিনেমাটির নাম প্রকাশ করে হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’

নাম প্রকাশের সঙ্গে সিনেমাটির মুক্তির সময়ও ঘোষণা করা হয়েছে। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’। সিনেমাটিতে শাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান আবারও একসঙ্গে কাজ করছেন।

তবে সিনেমাটির গল্প, শাকিবের বিপরীতে নায়িকা এবং অন্যান্য অভিনয়শিল্পী নিয়ে এখনো বিস্তারিত ঘোষণা আসেনি। ফলে ‘মহব্বত’ নিয়ে পরবর্তী ঘোষণার দিকেই এখন নজর দর্শকের।

Share

Read more

Local News