Wednesday, November 25, 2026

আজ রাতেই মিস ইউনিভার্সের ফাইনালে বাংলাদেশের মাহি

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026

আজ রাতেই বসছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। পুয়ের্তো রিকোর সান হুয়ানের কোলিসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এই আসর, বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা। বিশ্বের ১১৬ দেশের প্রতিযোগীর সঙ্গে মুকুটের লড়াইয়ে নামছেন বাংলাদেশের সামিরা খান মাহি।

মাত্র ১৭ দিন আগের কথা। ৭ নভেম্বর ঢাকায় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট পরেন ছোটপর্দার জনপ্রিয় মুখ মাহি। তার মাথায় মুকুট পরিয়ে দেন আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর পরদিনই পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

আজ রাতেই মিস ইউনিভার্সের ফাইনালে বাংলাদেশের মাহি

এত কম সময়ের প্রস্তুতিতে বিশ্বমঞ্চে নামা সহজ ছিল না। প্রায় ৩৫টি পোশাক সঙ্গে নিয়ে গেছেন মাহি। বন্ধু মিথিলার পরামর্শ আর নিজের আত্মবিশ্বাসই ছিল তার মূল পুঁজি।

মাহির ফাইনালের লড়াই

ফাইনালের আগের দিন সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাহি। প্রতিযোগিতা নিয়ে তার সরল স্বীকারোক্তি, ‘ভেরি টাফ’। বিশ্বের নানা দেশ থেকে আসা যোগ্য প্রতিযোগীদের ভিড়ে কী অপেক্ষা করছে, তা জানেন না তিনি। তবে আগের দিন সবার কাছ থেকে পাওয়া প্রশংসা তাকে বাড়তি সাহস দিচ্ছে বলে জানান এই অভিনয়শিল্পী।

২২ নভেম্বর জাতীয় পোশাক পর্বে লাল-সাদা খাদির শাড়িতে মঞ্চে ওঠেন মাহি। বিশ্বজিৎ মজুমদারের নকশায় কুমিল্লার খাদির সেই পোশাকের ভাবনা ছিল ‘মাতৃত্ব: ভালোবাসার চিরন্তন বন্ধন’। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক আর মাতৃভূমির প্রতি ভালোবাসার গল্পই তুলে ধরেন তিনি।

দর্শকভোটেও ভালো অবস্থানে রয়েছেন মাহি। ১৯ নভেম্বরের হিসাবে সাপ্তাহিক ভোটে শীর্ষে আর সর্বমোট ভোটে তৃতীয় স্থানে ছিলেন তিনি। ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী সরাসরি জায়গা পাবেন সেরা ৩০-এ। তাই ফাইনালের আগ পর্যন্ত এমইউ ফ্যান অ্যাপে ভোট দেওয়ার সুযোগ রয়েছে সমর্থকদের।

গত বছর এই মঞ্চেই ইতিহাস গড়েছিলেন মিথিলা। বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি, পিপলস চয়েস বিভাগেও ছিলেন শীর্ষে। এবার সেই পথেই হাঁটতে চান মাহি।

এবারের ফিনালে উপস্থাপনা করবেন মারিও লোপেজ ও মিস ইউনিভার্স ২০২২ বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল। অনুষ্ঠান শেষে নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।

সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তায়ও এগিয়ে রয়েছেন মাহি। টিকটকে তার অনুসারীর সংখ্যা ৫০ লাখের বেশি। অনলাইন জনপ্রিয়তার হিসাবে এবারের প্রতিযোগীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

আজ রাতেই মিস ইউনিভার্সের ফাইনালে বাংলাদেশের মাহি

সিলেটের মেয়ে মাহি ছোটপর্দায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। মডেলিং থেকে অভিনয়, এবার বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধি তিনি।

এখন অপেক্ষা আজ রাতের। সাঁতার পোশাক, ইভনিং গাউন আর প্রশ্নোত্তর পর্ব পেরিয়ে মাহি কতদূর যেতে পারেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন দেশের দর্শকেরা।

Share

Read more

Local News