৯৮তম একাডেমি অ্যাওয়ার্ড
আজ বাংলাদেশ সময় সোমবার ভোররাতে শুরু হয় অস্কারের মূল আয়োজন। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে শুরু করা হয় বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। বলে রাখা ভালো, এবারের অস্কারে রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়েছে রায়ান কুগলারের সিনেমা ‘সিনার্স’। এটি অস্কারের মনোনয়নের ইতিহাসে সর্বোচ্চ। চলুন, দেখে নেয়া যাক ৯৮তম অস্কারে যারা যারা জিতলেন ।
সেরা সিনেমা

এবারের অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতেছে পল টমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গদের আধিপত্য-এসবই বিষয়ই উঠে এসেছে সিনেমায়। সিনেমাটি প্রশ্নের মুখে ফেলেছে যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ও ক্ষমতা সংস্কৃতিকে। গত বছর মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয় লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত এই সিনেমাটি। সিনেমাটি সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি অস্কার জিতে নিয়েছে এবার।
সেরা নির্মাতা

এবারের অস্কারে সেরা নির্মাতার পুরস্কারও জিয়েছেন পল থমাস এন্ডারসন। সেরা নির্মাতার পুরস্কার জিতে পল বলেন, ‘এটার জন্য (অস্কার) আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আপনাদের ধন্যবাদ।’
সেরা অভিনেতা

এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার সিনার্স সিনেমার মূল অভিনেতা মাইকেল বি জর্ডান। “সিনার্স” সিনেমাটি পরিচালনা করেছেন রায়ান কুগলার। সিনেমাটি মূল অভিনেতার পুরস্কার ছাড়াও মোট চারটি পুরস্কার জিতেছে এবারের অস্কার আসরে।
সেরা অভিনেত্রী

হলিউড অভিনেত্রী জেসি বাকলি ‘হ্যামনেট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। বর্তমান প্রজন্মের অন্যতম বহুমাত্রিক অভিনয়শিল্পী জেসি। লিডিং রোলে এটি তাঁর প্রথম অস্কার জয়।
‘হ্যামনেট’ চলচ্চিত্রে জেসি বাকলি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস শেক্সপিয়ারের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটিতে তাদের সন্তানের মৃত্যুর পর শোক ও ব্যক্তিগত বেদনার মধ্য দিয়ে তাঁর জীবনের সংগ্রামকে তুলে ধরা হয়েছে।
সেরা পার্শ্ব অভিনেতা
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছে-ওয়ান ব্যাটল আফটার এনাদার- এর অভিনেতা শন পেন।

সেরা পার্শ্ব অভিনেত্রী

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছে ‘উইপনস’ সিনেমার অভিনেত্রী অ্যামি ম্যাডিগান।
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র

সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে বিজয়ী হয়েছে ইয়োকিম ট্রিয়ারের পরিচালিত সিনেমা “সেন্টিমেন্টাল ভ্যালু”।


