Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

লাল আপেল হাতে জয়া আহসান নজর কেড়েছেন

লাল আপেল হাতে নজর কেড়েছেন জয়া আহসান
জয়া আহসান ছবি: সংগৃহীত

জয়া আহসানের নতুন লুকে মুগ্ধ হলেন ভক্তরা

অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন চমক। রূপ আর অভিনয় দক্ষতা দর্শকদের হৃদয় জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়াতেও তিনি বেশ সরব। লাল আপেল হাতে জয়া আহসান নজর কেড়েছেন। নতুন স্টাইলে যোগাযোগমাধ্যমে একগুচ্ছে ছবি শেয়ার করেছেন। লাল আপেল হাতে জয়া আহসান নজর কেড়েছেন । এই ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য ফিউশন।  

আপেল হাতে জয়া আহসান
আপেল হাতে জয়া আহসান , সংগৃহীত

আপেল হাতে কিসের ইঙ্গিত দিচ্ছেন জয়া আহসান

শেয়ার করা ছবিতে দেখা যায়, কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ।  চোখে স্টাইলিশ সানগ্লাস তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক।  হাতে ছিল পাথরের তৈরি চুড়ি ও বালা। তবে, এই পুরো সাজের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল।

আপেল হাতে জয়া আহসান
লাল আপেল হাতে জয়া আহসান নজর কেড়েছেন , সংগৃহীত

নায়িকা সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন।  কখনো আপেল হাতে ধরে, আবার কখনো মাথায় ব্যালেন্স করে, এমনকি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন।  এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে রহস্য করে লিখেছেন, ‘আপেল হয়ো না’।

সিনেমা ‘ডিয়ার মা’ হোক কিংবা ‘পুতুল নাচের ইতিকথা’ একের পর এক সিনেমায় অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন কলকাতায়।  টালিউডেই তিনি প্রধান নায়িকা হিসাবে কাজ করে যাচ্ছেন।  বলিউডেও সমানতালে অভিনয় গুণী এই অভিনেত্রী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক

পূর্বাচলে ‘ক্রিয়েটিভ হাব’ প্রতিষ্ঠার কথা জানালো সরকার

বাজেটে সংস্কৃতি খাতে বড় চমক নতুন সরকারের প্রথম বাজেটে সংস্কৃতি ও সৃজনশীল শিল্প খাতের জন্য একাধিক বড় উদ্যোগ…
পূর্বাচলে ক্রিয়েটিভ হাব

লন্ডনে পুরস্কার জিতলো আদনানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

আন্তর্জাতিক অঙ্গনে ‘আলি’ বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আরেকটি গৌরবের খবর এনে দিলেন নির্মাতা আদনান আল রাজীব। তার…
লন্ডনে পুরস্কার জিতলো আদনানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’
0
Share