Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান

প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান
প্রথম স্ত্রী রিনা দত্ত এবং আমির খান

ছবি প্রদর্শনীতে হঠাৎ হাজির আমির খান

বলিউড সুপারস্টার আমির খান। দুইবার বিচ্ছেদ হয়েছে আমিরের। দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার সুসম্পর্ক আজও বজায় আছে। সন্তানদের সঙ্গেও খোলা মনেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন এই সুপারস্টার। কিন্তু প্রাক্তনদের সঙ্গে এখনও তাঁর সুসম্পর্ক। বছরের শুরুতেই আমির খান প্রকাশ্যে জানিয়েছেন নতুন সম্পর্কের কথা। গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে ভালো আছেন বলেও জানিয়েছিলেন বলিউড তারকা। তবে, এর মধ্যেই হঠাৎ প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান ।  

প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান

মুম্বই শহরে প্রথম স্ত্রী রিনা দত্তের আঁকা ছবির প্রদর্শনী। উপস্থিত অতিথিরা ব্যস্ত শিল্পকর্ম দেখায়। এমন সময় দরজায় দেখা গেল পরিচিত এক মুখ আমির খান। কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি উপস্থিত হন প্রদর্শনীতে। প্রাক্তন স্বামীকে সামনে দেখে মুহূর্তেই বিস্মিত হন রিনা।

এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে রিনা লিখেছেন, ‘প্রাক্তন যখন চমকে দিয়ে প্রদর্শনীতে হাজির হন। আমার শিল্পকে অনবরত সমর্থন করার জন্য ধন্যবাদ, আমির।’

প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান

আমির খান ও রিনা দত্ত ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান জুনেদ ও ইরা।  এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের এক ছেলে রয়েছে, নাম আজাদ। ২০২১ সালে এই সম্পর্কও শেষ হয়।দুই সংসারের ইতি তবু পরিবারের প্রতি দায়িত্ববোধে কোনো ভাটা পড়েনি তার।

এখন আমিরের জীবনে আছেন গৌরী স্প্রাত। তিনি গ্ল্যামার দুনিয়ার কেউ নন। তাই নিজের নতুন সম্পর্ককে আলোচনার বাইরে রাখতে চান আমির। তবু গৌরীর সঙ্গে তাকে প্রায়ই দেখা যায়।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান
0
Share