Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

মাদকচক্রে নোরা ফাতেহি – শ্রদ্ধার জড়িতের অভিযোগ

শ্রদ্ধা -দাউদ ইব্রাহিমে – নোরা ফাতেহি

দাউদ ইব্রাহিমের সঙ্গে পার্টি – কী বলছে নোরা ফাতেহি?

মাদকচক্রে নোরা ফাতেহি – শ্রদ্ধার জড়িতের অভিযোগ এ নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীদের। পার্টিতে অংশ নিয়েছিলেন বলে অভিযোগও উঠেছে। সম্প্রতি মুম্বাইয়ের অ্যান্টি নারকোটিক্স সেল একটি বড় মাদক সিন্ডিকেটের সন্ধান পায়। যেটা শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম দোলা নিয়ন্ত্রণ করেন। এই সেলিম দোলা আবার দাঊদ ইব্রাহিমের সহযোগী হিসেবে পরিচিত।

মাদকচক্রে নোরা ফাতেহি - শ্রদ্ধার জড়িতের অভিযোগ
নোরা ফাতেহি – শ্রদ্ধা

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, সেলিম দুবাইতে বসে পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তার ছেলে তাহের দোলাকে গেলো আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরিয়ে আনা হয়। তার কাছ থেকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

তাহেরের ভাষ্য, বেশকিছু বলিউড অভিনেতা-অভিনেত্রী, মডেল, র‍্যাপার ও ফিল্মমেকার তাদের আয়োজন করা ড্রাগ পার্টিতে অংশ নিয়েছিলেন। সেটা ভারত এবং ভারতের বাইরেও।  অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ছিলেন শ্রদ্ধা কাপুর, তার ভাই সিদ্ধার্থ কাপুর, নোরা ফাতেহি, আলিশা পারকার, জিশান সিদ্দিকি, আব্বাস মুস্তানসহ আরও অনেকে।  এখানেই শেষ নয়, দাউদের চক্রের সঙ্গে নাকি টাকার লেনদেনও হয় তাদের।

মাদকচক্রে নোরা ফাতেহি - শ্রদ্ধার জড়িতের অভিযোগ

বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।  তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।  নোরা ফতেহি জানিয়েছেন, এই অভিযোগগুলো তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন ধ্বংসের অপচেষ্টা।

এ ঘটনায় তদন্তে নেমেছে ভারতীয় পুলিশ।  শিগিগিরি তাদের জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশ সমন পাঠাবে বলেও জানা গেছে।  বছরখানেক আগে মাদক কাণ্ডে সিদ্ধার্থ কাপুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

মিম মানতাশার স্নিগ্ধ ছবি

মিম মানতাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়…
মিম মানতাশার স্নিগ্ধ ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা ও বিজয় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

জহির রায়হানকে ববিতা একুশে পদক উৎসর্গ করলেন  

ববিতার একুশে পদকপ্রাপ্তি আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ…
জহির রায়হানকে ববিতা একুশে পদক
0
Share